হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ০৯:৫৩ পিএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

রুপা গলিয়ে সংসার চালান অমরেশ

রুপা পিটিয়ে অলংকার তৈরি করছেন অমরেশ মহাজন। ছবি : কালবেলা
রুপা পিটিয়ে অলংকার তৈরি করছেন অমরেশ মহাজন। ছবি : কালবেলা

লোহার ওপর রুপা গেলিয়ে তাতে বিভিন্ন আকৃতি দিয়ে নূপুর, আংটি, হাতের চুড়ি, মাজার বিছাসহ বিভিন্ন অলংকার তৈরি করে সংসার চালাচ্ছেন অমরেশ মহাজন। তিনি চাঁদপুরের হাইমচরের চরভৈরবীর ৮নং ওয়ার্ডের পারাবগুলার বাসিন্দা।

সোমবার (২৯ এপ্রিল) রাতে চরভৈরবী লঞ্চঘাট বাজার এলাকায় গেলে এ তথ্য পাওয়া যায়। অমরেশ মহাজন (৪৩) হচ্ছেন হরিপদ মহাজন ও উপাসনা রানীর সংসারের ২ মেয়ে ও ১ ছেলের মধ্যে সবার বড়।

জানা যায়, পারিবারিক অভাব অনটনে পড়ালেখায় খুব একটা এগোতে পারেননি অমরেশ মহাজন। তখন থেকেই বাবার পরামর্শে পরিবারের হাল ধরতে রুপার কাজে মনোযোগী হন অমরেশ। এরপর বিভিন্ন স্থানে কাজ শিখে দীর্ঘ ২২ বছর সুনামের সঙ্গে তিনি নিজেই এখন রুপার কারিগর। চরভৈরবীর লঞ্চঘাট বাজারে আনন্দ শিল্পালয় নামে ভাড়া বিল্ডিংয়ে তার একটি দোকান রয়েছে। সেখানেই সকাল থেকে রাত ১০টা পর্যন্ত কাজ করে তিনি সংসার চালাচ্ছেন।

আরও জানা যায়, অমরেশ মহাজন লক্ষ্মীপুরের রায়পুরের মলিনা রানীকে বিয়ের পর তাদের সংসারে ১ ছেলে ও ৩ মেয়ে রয়েছে। যারা সবাই পড়াশোনা করছে। তার মতো এত ভালো কারিগর পুরো ইউনিয়নে আর নেই। সংসার খরচ চালিয়ে অমরেশ নিজেকে সমাজসেবায়ও নিবেদিত রাখেন।

এক সাক্ষাৎকারে অমরেশ মহাজন বলেন, ছোটবেলা থেকেই অভাবকে নিত্যদিনের সাথী করে এগোচ্ছি। জীবন জীবিকার এখন একমাত্র কাজ লোহায় রুপা পিটিয়ে অলংকার তৈরি করা। দোকানে কেচি, হাতুর, বাডল, তার টানা মেশিন, ডিজিটাল মাপার স্কেল, একটি সিন্দুক এবং বসার মাদুরই সারা দিনে আমার কাজের সাথী। একের পর এক মেঘনা নদীর ভাঙনে আমার সব তছনছ হয়ে জীবন টিকে থাকাই কষ্টের হয়ে দাঁড়িয়েছে। তবুও সততার সঙ্গে জীবন কাটাচ্ছি। আমার সাধ্য নাই তবে সাধ আছে নিজের সবটুকু উজাড় করে দিয়ে হলেও কোনো এক সময় জনসেবা করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি প্রথম বলির পাঁঠা হতে পারি, কিন্তু শেষ নই : মাহফুজ

বিশ্বকাপের নকআউটে ২৮ দল; ১২ দেশের বিদায়, অপেক্ষায় যারা

বিয়েতে ১০০ জনের বেশি অথিতি প্রতি ১০০০ টাকা ট্যাক্স!

নামাজে তাকবিরে তাহরিমায় হাত তোলার সঠিক সময় কোনটি?

সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ইরানের ডিফেন্ডার

পাগলা মসজিদে ৩ ঘণ্টায় মিলল ১০ কোটি টাকা, এখনো চলছে গণনা

ভিজিটর ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র  

ইউরোপে তীব্র তাপে জীবন বিপর্যস্ত, বেড়েছে সৌরবিদ্যুৎ উৎপাদন

‘বাংলাদেশ ফার্স্ট’, সব অর্জন দেশের মানুষের জন্য: সংসদে প্রধানমন্ত্রী

ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বলি যদি দেশের ক্রিকেট হয়, তবে দেশপ্রেম কোথায়?

১০

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

১১

যুক্তরাষ্ট্র / প্রথমবার বিদ্যুৎ উৎপাদনে কয়লাকে টপকাল সৌরশক্তি

১২

পরিবার নেয়নি অন্তরের লাশ, দূর সম্পর্কের চাচাতো ভাইয়ের হাতে দিল পুলিশ

১৩

সৌদিতে কয়েক টন মাদকদ্রব্য জব্দ

১৪

সোমবার ঢাকায় ‘শানে সাহাবা কনফারেন্স’

১৫

কেইনকে ‘কালো জাদু’ থেকে মুক্ত করলেন সেই তান্ত্রিক

১৬

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

১৭

উত্তরায় ব্যবসায়ীদের নিয়ে ঢাকা কমিউনিটি বিজনেস ক্লাবের ‘ফাউন্ডারস কানেক্ট’

১৮

গবেষণা দক্ষতা উন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘গবেষণা সপ্তাহ’

১৯

চাইল্ড হার্ট ট্রাস্ট বাংলাদেশের যুগপূর্তি : জন্মগত শিশু হৃদরোগী চিকিৎসায় হাসপাতাল গড়ার উদ্যোগ

২০
X