নীলফামার প্রতিনিধি
প্রকাশ : ০২ মে ২০২৪, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ
উপজেলা নির্বাচন

প্রার্থীরা কে কার আত্মীয় দেখার প্রয়োজন নেই : ইসি সচিব

নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গীর আলম। ছবি : সংগৃহীত
নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গীর আলম। ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গীর আলম বলেছেন, উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কে কোন দলের। কে কোন মন্ত্রী ও এমপি, সচিবের ভাই, শ্যালক-সমন্ধি, ভাতিজা, আত্মীয় এসব দেখার কোনো প্রয়োজন নেই আমাদের। আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে যাব।

বৃহিস্পতিবার (২ মে) সন্ধ্যায় নীলফামারীর ডিমলায় উপজেলা পরিষদ হল রুমে প্রথম ধাপে অনুষ্ঠিতব্য ডিমলা উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনে নিরপেক্ষভাবে কাজ করে যদি কেউ কোনো বিপদে পড়েন অবশ্যই নির্বাচন কমিশন আপনাদের সঙ্গে থাকবে। আপনারা যারা ভোটগ্রহণকারী কর্মকর্তা যদি নিরপেক্ষভাবে সততার সঙ্গে আপনাদের ওপর অর্পিত দায়িত্ব পালন না করেন। আমরা যত পুলিশ, বিজিবি ম্যাজিস্ট্রেট দেই না কেন, কোনো কিছুতেই কাজ হবে না।

তিনি আরও বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষতার সঙ্গে যতখানি সুশৃঙ্খলভাবে ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি উপজেলা পরিষদ নির্বাচন তার চাইতেও আরও স্বচ্ছ, নিরপেক্ষভাবে আয়োজন করতে হবে। এর কোনো বিকল্প নেই।

নীলফামারী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, জেলা পুলিশ সুপার মো. গোলাম সবুর (পিপিএম-সেবা) ও রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আজিজুল ইসলাম।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা, সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ, ডিমলা থানার পরিদর্শক দেবাশীষ কুমার রায়, ডিমলা উপজেলা নির্বাচন কর্মকর্তা শুভ কুমার সরকার প্রমুখ।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০টি শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব’

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত

স্পেনের সঙ্গে আর্জেন্টিনার ৬-১ গোলে হারের স্মৃতি, এবার জয়ের সম্ভাবনা কার বেশি?

বিমানের ভাড়া কমানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে: বিমান ও পর্যটকমন্ত্রী

শরীয়তপুরে বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রা অনুষ্ঠিত

আবু সাঈদের স্মরণসভায় অর্ধেক চেয়ার খালি কেন? —প্রশ্ন মন্ত্রীর 

হঠাৎ পদত্যাগের হিড়িক ভারতের মহাকাশ সংস্থায়

ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে

চট্টগ্রামজুড়ে ৩০টির বেশি রথ, হাজারো ভক্তের ঢল

১০

গাইবান্ধায় জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

১১

জাতীয় কৃষক শক্তির আত্মপ্রকাশ 

১২

সারা দেশে রথযাত্রায় লাখো ভক্তের ঢল

১৩

ব্রাজিলের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

১৪

চট্টগ্রামে দারোয়ানকে পিটিয়ে হত্যা, আটক ১

১৫

মোজাফফর হোসেনকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

১৬

মেজাজ হারিয়ে আর্জেন্টাইন ফুটবলারকে চড় মারলেন জুড বেলিংহাম!

১৭

পাবনায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত বেড়ে ৪

১৮

আইইউবিতে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ মেজর চালু

১৯

‘আর্জেন্টিনা এবার চতুর্থ শিরোপা জিততে পারবে না’

২০
X