মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ মে ২০২৪, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

রংপুরে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

ইউপি সদস্য মহসিন হাফিজ বাহাদুর। ছবি : কালবেলা
ইউপি সদস্য মহসিন হাফিজ বাহাদুর। ছবি : কালবেলা

রংপুরের মিঠাপুকুরে ৭শ পিচ ইয়াবাসহ ইউপি সদস্য মহসিন হাফিজ বাহাদুরকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ইয়াবা বিক্রির ১ লাখ ১৮ হাজার টাকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৯ মে) সকালে হামিদপুর গ্রামে নিজ বাড়ি থেকে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। মহসিন হাফিজ বাহাদুর বালুয়া মাসিমপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য। তিনি দীর্ঘদিন ধরে ইয়াবার পাইকারি কারবারের সঙ্গে জড়িত বলে স্থানীয়রা জানিয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মিঠাপুকুর সার্কেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপসহকারী পরিচালক বিপ্লব কুমার মদকের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। এসময় মহসিন হাফিজ বাহাদুরের বাড়িতে ৭শ পিচ ইয়াবা উদ্ধার এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মিঠাপুকুর সার্কেলের এএসআই নুরুল ইসলাম বলেন, অভিযানে ৭শ পিচ ইয়াবা ও ইয়াবা বিক্রির ১ লাখ ১৮ হাজার টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় মহসিন হাফিজ বাহাদুর ছাড়াও তার সহযোগী ওই গ্রামের মাহমুদুল হাসান ছক্কুকে আসামি করা হয়েছে।

এলাকাবাসি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইয়াবার কারবার করে আসছে বাহাদুর। তিনি সরাসরি টেকনাফ থেকে তার নিজস্ব ট্রাকে করে ইয়াবা বহন করে। প্রায় ৪ মাস আগে তার মালিকানাধীন একটি ট্রাকে প্রায় ৬৪ হাজার পিচ ইয়াবাসহ আটক করে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন স্থানীয় বলেন, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধির আড়ালে ইয়াবা কারবারি করে আসছে মহসিন হাফিজ বাহাদুর। তিনি মুলত ইয়াবার চালান এনে গ্রামের আশপাশের বাড়িতে সংরক্ষণ করে। তার বেশ কয়েকজন সহযোগী রয়েছে। তারা ইয়াবা কারবারের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর ৩০০ ফিটে ঘুরতে গেলেন সাহাবুদ্দিন

যে কারণে বিমানঘাঁটি ব্যবহার করে গোপনে মার্কিন সফরে যাচ্ছেন নেতানিয়াহু

খাল পুনঃখনন শেষে ১ কোটি ২৫ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

সাবেক ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

ফাইনালে মেসিদের পিঠ ফেরানোয় বিতর্ক, নেপথ্য কারণ স্পষ্ট করলেন লিসান্দ্রো

শিক্ষা ক্যাডারের বদলি এখন তিন কমিটির হাতে

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় সৌদি প্রবাসী নিহত 

৩ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

আমরা মাইর খাইনি, দিয়েছি: সালাহউদ্দিন আম্মার

১০

মালয়েশিয়ায় প্রফেসর স্থপতি রফিক আজমের পঞ্চম একক স্থাপত্য প্রদর্শনী এবং আন্তর্জাতিক গ্রন্থ উন্মোচন

১১

সাকিবকে নিয়ে নেপাল ক্লাবের বার্তা

১২

শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী / তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে

১৩

বাংলাদেশ-চীন শিল্পাঞ্চলে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের আশা সরকারের: অর্থমন্ত্রী

১৪

ইরানি জাহাজে ইউক্রেনের হামলায় রাশিয়ার প্রতিক্রিয়া 

১৫

উচ্চ মাধ্যমিকের ২ পক্ষের সংঘর্ষ, ৩ জনকে হল থেকে বহিষ্কার

১৬

সাতক্ষীরায় ‘মাদকবিরোধী সপ্তাহ’ ঘোষণা খুলনা রেঞ্জ ডিআইজির

১৭

আন্দোলনের হুঁশিয়ারি প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার নিয়োগপ্রত্যাশীর

১৮

লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান

১৯

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ গেল স্বামীর

২০
X