সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ মে ২০২৪, ০২:১৪ পিএম
আপডেট : ১০ মে ২০২৪, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

মেহেরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

মেহেরপুরে নিহতের পরিবারের আহাজারি। ছবি : কালবেলা
মেহেরপুরে নিহতের পরিবারের আহাজারি। ছবি : কালবেলা

মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামে সালেহা খাতুন (৪০) নামের এক নারীকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী। নিহত সালেহা খাতুন ৩ সন্তানের জননী।

এই ঘটনায় এলাকাবাসী ঘাতক স্বামী এলাহি বক্সকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

শুক্রবার (১০ মে) সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের ভিটাপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘাতক এলাহি বক্স একই গ্রামের খোদা বাক্সের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, সকালে নিহত সালেহা খাতুন বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে তার স্বামী ধারালো হাঁসুয়া দিয়ে তাকে উপুর্যপুরি কোপাতে শুরু করেন। পরে সালেহার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেল চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়া, ওসি তদন্ত মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ জামাল কালবেলাকে বলেন, ‘এলাহি বক্স একজন মানসিক রোগী। দিনের অধিকাংশ সময় সে রাস্তাঘাটে যত্রতত্র ঘোরাফেরা করে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে সে ব্যাপারে কেউ কিছু বলতে পারছেন না।’

মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়া বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী ঘাতক স্বামীকে পুলিশে দিয়েছে। তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১০

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১১

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১২

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১৩

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৫

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১৬

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১৭

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৮

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৯

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

২০
X