সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৪, ০১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

জরিমানা না দেওয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী কারাগারে

সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দিপু। ছবি : কালবেলা
সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দিপু। ছবি : কালবেলা

নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে জীবন্ত প্রাণী নিয়ে প্রচারণার অভিযোগে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দিপুকে ৪০ হাজার টাকার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে জরিমানার টাকা দিতে অস্বীকার করায় প্রার্থীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

শনিবার (১৮ মে) সকালে দণ্ডপ্রাপ্ত প্রার্থীকে নীলফামারী কারাগারে পাঠিয়েছে সৈয়দপুর থানা পুলিশ। সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দিপু জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম ছাত্র বিষয়ক সম্পাদক।

এর আগে শুক্রবার (১৭ মে) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম প্রার্থীকে এক মাসের কারাদণ্ড দেন।

ভ্রাম্যমান আদালত সূত্র জানা গেছে, শুক্রবার বিকেলে শহরের শহীদ তুলশীরাম সড়কে ফয়সাল দিদার দিপু ঘোড়ার গাড়িতে করে প্রচারণায় অংশ নেন। এ সময় সেখানে উপস্থিত হন ভ্রাম্যমাণ আদালতের একটি টিম। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। প্রার্থী জরিমানার টাকা দিতে অস্বীকার করলে তাকে এক মাসের কারাদণ্ড দেন বিচারক।

তবে চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দিপু জানান, জরিমানা বিধি মোতাবেক হয়নি।

এদিকে প্রার্থীর কারাদণ্ডের খবর ছড়িয়ে পড়লে কর্মী-সমর্থকরা রাতে সৈয়দপুর থানার সামনে মুক্তির দাবিতে বিক্ষোভ করে। পরে তারা সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে প্রতিবাদসভা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম আমিনুল ইসলাম কালবেলাকে বলেন, সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। এ অবস্থায় উপজেলা চেয়ারম্যান পদের প্রার্থী ফয়সাল দিদার দিপু জীবন্ত ঘোড়া নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। নির্বাচনের আচরণবিধি অনুসারে জীবন্ত প্রাণী নিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর অপরাধে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, প্রার্থী টাকা দিতে অস্বীকার করলে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাচনী আচরণবিধি যাতে কেউ লঙ্ঘন করতে না পারে সেজন্য এমন তৎপরতা অব্যাহত থাকবে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১১

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১২

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৩

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১৫

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৬

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

১৭

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

১৮

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

১৯

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

২০
X