বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৪, ০১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ভোর সাড়ে ৫টায় ভোট দিতে কেন্দ্রে যান উপেন

ভোট দিতে ভোরে কেন্দ্রে উপস্থিত উপেন চন্দ্র কর্মকার। ছবি : কালবেলা
ভোট দিতে ভোরে কেন্দ্রে উপস্থিত উপেন চন্দ্র কর্মকার। ছবি : কালবেলা

ভোর সাড়ে ৫টায় প্রথমে ভোট দিতে কেন্দ্রে উপস্থিত বৃদ্ধ উপেন চন্দ্র কর্মকার। ভোটার হওয়ার পর থেকে যত নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনে তিনি প্রথম ভোট দিয়েছেন। ভোটকেন্দ্রে যদি ভিড় হয় তাহলে প্রথম ভোট দেওয়া হবে না তার। তাই প্রথমে ভোট দিতে ভোর সাড়ে ৫টায় কেন্দ্রে উপস্থিত হয়েছেন উপেন চন্দ্র।

মঙ্গলবার (২১ মে) দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে সদরের দাদড়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে, ভোটকেন্দ্রে কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা কর্মকর্তারা ভোটগ্রহণের প্রস্তুতি সম্পন্ন করেছেন। তখনও ভোটগ্রহণ শুরু হয়নি। ভোটকেন্দ্রের বাইরে বসে আছেন সদর উপজেলার শুকতাহার আদিবাসী পাড়া গ্রামের বাসিন্দা উপেন চন্দ্র কর্মকার।

ভোট দিতে আসা ওপেন চন্দ্র কর্মকার কালবেলাকে বলেন, বর্তমানে আমার বয়স প্রায় ৮২ বছর। আমি যেসময় থেকে ভোটার হয়েছি সে সময় থেকেই প্রথমে ভোট কেন্দ্রে উপস্থিত হতাম। আগে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বেড়ে যেত। তখন লাইন ধরে ভোট দিতে হয়। এসব কারণে আমি সবার আগে ভোটকেন্দ্রে উপস্থিত হতাম। এবারও ভোর ৫টায় বাড়ি থেকে হেঁটে সাড়ে ৫টায় দাদড়া হাইস্কুল ভোটকেন্দ্রে এসেছি। যাতে সবার আগে ভোট দিতে পারি।

তিনি বলেন, তবে এবার এসে দেখি ভোটকেন্দ্রে অন্য কোনো ভোটার নেই। আমি একাই বসে আছি। ৮টা বাজলে ভোট দেওয়া শুরু হবে। সবার আগে আমি প্রথম ভোট দিয়ে চলে যাব। এ পর্যন্ত প্রতিটি ভোটে সবার আগে ভোট দিয়েছি। এখন পর্যন্ত ব্যতিক্রম হয়নি আমার। আজকের ভোটেও হবে না।

কেন্দ্রের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোতাহার হোসেন কালবেলাকে বলেন, বয়োবৃদ্ধ উপেন চন্দ্র খুব ভোরে কেন্দ্রে এসেছেন। ভোরে আসার বিষয়টি জিজ্ঞেস করলে তিনি জানান, সবার আগে প্রথম ভোটটি দেবেন তিনি। তাই সবার আগে কেন্দ্রে এসেছেন।

জয়পুরহাট জেলায় দ্বিতীয় ধাপে সদর উপজেলা ও পাঁচবিবি উপজেলার ভোটগ্রহণ মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। দুটি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানসহ ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুহুরী নদীর পানি বৃদ্ধি: ফের বাঁধ ভাঙার শঙ্কায় আতঙ্কে নদীতীরের মানুষ

আজকের নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

বাউফলে অতিবর্ষণে সুলতানাবাদ সড়কের বেহাল অবস্থা

উখিয়ায় পৃথক স্থান থেকে দুটি বার্মিজ অজগর উদ্ধার, পরে অবমুক্ত

বগুড়ায় প্রশিক্ষণ এলাকা পরিদর্শনে সেনাপ্রধান

মাদক রাখতে বাঁধা দেওয়ায় ৬ জনকে কুপিয়ে জখম, আটক ১

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড

টেকসই ব্যাংকিং নিশ্চিতে ট্রেড ফাইন্যান্সের আধুনিকায়ন অপরিহার্য: বিআইবিএম

মানহীন-ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য / ডিএসসিসির মামলায় ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১০

ক‌্যানসার আক্রান্ত শিক্ষক সাজু বাঁচতে চান

১১

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী

১২

৯৬ বছরের ইতিহাসে যা কোন দল পারেনি এবার কি তাই করে দেখাবে স্পেন?

১৩

শান্তিরক্ষা মিশনে জ্ঞান ও উদ্ভাবনী পদ্ধতির ওপর বিনিয়োগ বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৪

মেসিরা উঠলেই বদলে যাবে ফাইনালের রেফারি!

১৫

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি

১৬

ফিফা থেকে রেকর্ড ‘পুরস্কার’ পাচ্ছে মিশর

১৭

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৮

শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মা ও সৎ বাবার দিকে

১৯

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

২০
X