কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৪, ১১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে গরম মসলার বাজারে অভিযান

মৌলভীবাজারে গরম মসলার বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। সৌজন্য ছবি
মৌলভীবাজারে গরম মসলার বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। সৌজন্য ছবি

মৌলভীবাজারে গরম মসলার পাইকারি ও খুচরা বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২১ মে) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামানের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাফেজ হাজী মোহাম্মদ এনায়েত উল্লাহ এবং বাংলাদেশ পাইকারি গরম মসলা সমিতির সাধারণ সম্পাদক আতিকুল হককে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দেখা যায়, দারচিনি, লবঙ্গ, কিশমিশ, পেস্তা, কাজুবাদাম, জায়ফল, সাদা মরিচ, কালো মরিচ ইত্যাদির মূল্য স্থিতিশীল আছে। গুণগত মানভেদে জিরার মূল্য নিম্নমুখী। কিন্তু জিরার বৃহৎ পাইকারি মার্কেট বগুড়া এবং জিরার সর্বোচ্চ পর্যায়ের আমদানিকারক বগুড়ার জাহাঙ্গীর, জগদীশ সাহা।

পক্ষান্তরে এলাচের মূল্য বিগত ১ মাস ধরে কেজিতে ১০০-১৫০ টাকা বৃদ্ধি পেয়েছে এবং এলাচের মূল্য আরও বৃদ্ধির আশংকা রয়েছে। কারণ এলাচ আমদানি হচ্ছে গুয়েতামালা ও ভারত থেকে ।

আন্তর্জাতিক পর্যায়ে এলাচের মূল্য বৃদ্ধি এবং তীব্র দাবদাহে গুয়েতেমালায় এলাচ গাছ পুড়ে যাওয়ায় মূল্য বৃদ্ধি পেয়েছে। এ ছাড়াও সোনামিয়া মার্কেট চট্টগ্রামে এলাচের মধ্যস্বত্ত্বভোগী ব্যবসায়ীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এলাচের দাম বৃদ্ধির অন্যতম কারণ।

এ ছাড়া মেসার্স রোহান স্টোরকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

পরে বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতির সঙ্গে দ্রব্যমূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১০

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১১

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১২

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৪

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৬

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৭

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৮

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

২০
X