চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৩ মে ২০২৪, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

‘বমি করে’ বাসযাত্রীর ৯ লাখ টাকা ছিনতাই, অতঃপর...

‘বমি পার্টি’ চক্রের দুই সদস্য গ্রেপ্তার করে পুলিশ। ছবি : সৌজন্য
‘বমি পার্টি’ চক্রের দুই সদস্য গ্রেপ্তার করে পুলিশ। ছবি : সৌজন্য

লোকাল বাসে উঠেই বসে পড়েন টার্গেট করা যাত্রীর পাশে। পরে তার গায়ে করেন বমি। এরপর সেই ময়লা পরিষ্কারে এগিয়ে আসে আরও কয়েকজন। এভাবে বমি করার পর পরিষ্কার করার নামে কৌশলে হাতিয়ে নেন যাত্রীর টাকা-মোবাইল থেকে শুরু করে মূল্যবান জিনিস।

দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরীতে এভাবেই দাপিয়ে বেড়াচ্ছিল এই চক্র। শেষ পর্যন্ত পুলিশের হাতে ‘বমি পার্টি’ চক্রের দুই সদস্য গ্রেপ্তার হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ।

এর আগে মঙ্গলবার (২১ মে) রাজধানীর কাফরুল থানা এলাকা ও নোয়াখালী জেলার সুধারাম থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন- আনোয়ার হোসেন সোহাগ (৩৯) ও মো. সাহাব উদ্দিন (৪০)।

পুলিশ জানায়, ৬ মে নগরের ১০ নম্বর রুটে চলাচল করা বাসের ভেতর সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির গায়ে বমি করে বমি পার্টির এক সদস্য। এরপর কৌশলে তার হাতে থাকা ব্যাগ কেটে ৯ লাখ টাকা নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী সাইফুল ইসলাম ওইদিন নগরের বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।

এরপর পৃথক অভিযানে রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে আনোয়ার ও নোয়াখালী জেলার সুধারাম থানা এলাকা থেকে সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

বন্দর থানার ওসি মনজুর কাদের মজুমদার কালবেলাকে বলেন, গ্রেপ্তার দুইজন বমি পার্টি চক্রের সক্রিয় সদস্য। টাকা নিয়ে যদি কেউ বাসে উঠেন তাহলে তারাও একসঙ্গে বাসে উঠে পড়েন। বাস কিছুদূর চলার পর তাদের মধ্যে একজন টার্গেট করা ব্যক্তির গায়ে বমি করে দেন এবং অন্যরা টিস্যু দিয়ে বমি পরিষ্কার করতে করতে কৌশলে টাকা হাতিয়ে নেন।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেছে বলে জানান ওসি।

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তার করে অবশিষ্ট টাকা উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সিএমপি ও ডিএমপির বিভিন্ন থানায় চুরিসহ একাধিক মামলাও রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানির বিদায়: ধরাছোঁয়ার বাইরেই রইল ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের রেকর্ড

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

১০

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১১

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

১২

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

১৩

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১৪

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

১৫

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১৬

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১৭

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১৮

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১৯

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

২০
X