চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ মে ২০২৪, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে আ.লীগ কর্মীকে ছুরিকাঘাত করে খুন

চট্টগ্রাম জেলার ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
চট্টগ্রাম জেলার ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মাহমুদুল হক (২৪) নামে এক আওয়ামী লীগ কর্মীকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। তিনি গত সংসদ নির্বাচনে নৌকা প্রার্থীর এজেন্ট ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় নিহতের বড় ভাই জিয়াবুল হক (৩৫) আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ঠাকুরদীঘি এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নিহতের ভাই এনাম।

তিনি কালবেলাকে বলেন, জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রার্থীর এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিল মাহমুদুল। এর জেরে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের কর্মী সোহাগের নেতৃত্বে সাইফুল, রায়হান, তাসিফ তার ভাইকে ডেকে তর্কে জড়ায়। একপর্যায়ে সোহাগ ছুরিকাঘাত করে। খবর পেয়ে বড় ভাই জিয়াবুল হক সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে তাকেও ছুরিকাঘাত করা হয়।

পরে মাহমুদুলকে কেরানিহাটের এলাইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। এরপর চমেক হাসপাতলের দায়িত্বরত চিকিৎসক মাহমুদুল হককে মৃত ঘোষণা করেন।

আহত জিয়াবুল হক চমেকের ক্যাজুয়েলিটি বিভাগ-২ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক কালবেলাকে বলেন, সাতকানিয়া থেকে দুপুরে মাহমুদুল হক ও জিয়াবুল হক নামে দু’জন ছুরিকাঘাতে আহত হয়ে আসে। পরে দায়িত্বরত চিকিৎসক মাহমুদুল হককে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সাতকানিয়া থানার ওসি প্রিটন সরকার কালবেলাকে বলেন, বিকেল ৩টার দিকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। বিকেল ৫টার দিকে একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X