মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৪, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারত থেকে এলো বিপুল পরিমাণ কাঁচামরিচের চালান

স্তূপ করে রাখা কাঁচামরিচ। ছবি : কালবেলা
স্তূপ করে রাখা কাঁচামরিচ। ছবি : কালবেলা

দেশের বাজারে কাঁচামরিচের দামের ঊর্ধগতি রোধ করতে এবার ভারত থেকে ৩৭ দশমিক ৩ টন কাঁচামরিচ আমদানি করা হয়েছে।

বুধবার (২৯ মে) দুপুরে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয় ৪টি ট্রাকে করে কাঁচামরিচের এ চালান আসে।

ভারতের রপ্তানিকারক প্রতিষ্ঠান মেসার্স আর জে ইন্টারন্যাশনালের মাধ্যমে বাংলাদেশের আমদানিকারক প্রতিষ্ঠানগুলো সিমু এন্টারপ্রাইজ, সেঞ্চুরি প্লাস ও রাজ এন্টারপ্রাইজ এসব মরিচ আমদানি করে।

আমদানি করা কাঁচামরিচ ছাড়করণের দায়িত্বে থাকা মো. আলী জানান, দেশে হঠাৎ করে কাঁচামরিচের দাম বেড়েছে। গেল এক সপ্তাহে খুচরা বাজারে ক্রেতাদের কাঁচামরিচ কিনতে হচ্ছে প্রতি কেজি ১৭০ থেকে ২০০ টাকা দরে। এ অবস্থায় মরিচের দাম স্বাভাবকি রাখতে মরিচ আমদানির জন্য ব্যবসায়ীরা ভারতে এলসি খোলেন। তাদের পাঠানো এলসির বিপরীতে বুধবার দুপুরে ভারত থেকে কাঁচামরিচ আমদানি করা হয়েছে। প্রথম দিনেই ৩৭ দশমিক ৩ টন মরিচ এসেছে।

তিনি বলেন, যে কাঁচামরিচ আমদানি হয়ে এসেছে তা প্রতি কেজি মূল্য পড়েছে ৮৫ টাকা। পর্যায়ক্রমে ভারত থেকে আরও কাঁচামরিচ আমদানি করা হবে বলে জানান তিনি।

এ প্রসঙ্গে আতিউর রহমান নামের এক ক্রেতা বলেন, কাঁচামরিচ আমদানি হওয়ায় দেশের বাজারে কাঁচামরিচের দাম কমে আসবে। এতে করে কাঁচামরিচের বাজার দর স্থিতিশীল হবে। এ ছাড়া আমাদের মতো সাধারণ ক্রেতারা ভোগান্তি থেকে রক্ষা পাবে।

এ বিষয়ে উপসহকারী সংগ নিরোধ কর্মকর্তা হেমন্ত কুমার সরকার কালবেলাকে বলেন, বেনাপোল স্থলবন্দর দিয়ে যে ৩৭ দশমিক ৩ টন কাঁচামরিচ আমদানি হয়েছ তা মান পরীক্ষা করে আমরা ছাড়পত্র দিয়েছি।

কাস্টমসের ডেপুটি কমিশনার অথলো চৌধুরী জানান, পণ্যগুলো বাংলাদেশে আসার পর শুল্ক করাদি আদায় সাপেক্ষে আমরা সেগুলো খালাস দিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসিফ নজরুলের মন্তব্য নিয়ে এবার মুখ খুলল আইসিসি

আলোনসোকে বরখাস্ত করল রিয়াল, জানাল নতুন কোচের নাম

১৫ স্যাটেলাইট ও একটি কৃত্রিম উপগ্রহ নিয়ে ছিটকে পড়ল ভারতের রকেট

ঢাকায় এসে নতুন মার্কিন রাষ্ট্রদূতের উচ্ছ্বাস প্রকাশ

নির্বাচন কমিশনের সিদ্ধান্তে উত্তাল শাবিপ্রবি

বিশ্বকাপ ইস্যুতে বিসিবিকে পাঠানো আইসিসির চিঠিতে কী বলা হয়েছে

মারা গেলেন ১৫ বছর বয়সে অভিষেক হওয়া সেই ক্রিকেটার

তাহেরির স্ত্রীর কোনো স্বর্ণ নেই, নিজের আছে ৩১ ভরি

‘দ্বিতীয় বিয়েতে আগের স্ত্রীর অনুমতি’: যেভাবে ছড়িয়ে পড়ে বিভ্রান্তি

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

১০

মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন

১১

চট্টগ্রাম চেম্বার নির্বাচনে আইনি বাধা নেই

১২

১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ

১৩

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

১৪

ঢাবির বিভাগীয় চেয়ারম্যান পদ থেকে গোলাম রাব্বানীকে অব্যাহতি

১৫

জামায়াত ঐক্যের নামে জনগণকে বিভ্রান্ত করছে : মাওলানা আনোয়ারুল করিম

১৬

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এনটিআরসিএর কড়া বার্তা

১৭

বিপিএলের প্লে–অফ নিশ্চিত তিন দলের, রংপুরের সামনে শেষ লড়াই

১৮

নির্বাচনের আগেই হাদি হত্যার বিচার চান শিক্ষার্থীরা

১৯

সাবেক ডিআইজি মিলন দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা

২০
X