নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ১১:৫২ এএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে কানায় কানায় পূর্ণ আ.লীগের শান্তি সমাবেশস্থল

নোয়াখালীতে শান্তি সমাবেশে এসেছেন নেতাকর্মীরা। ছবি : কালবেলা
নোয়াখালীতে শান্তি সমাবেশে এসেছেন নেতাকর্মীরা। ছবি : কালবেলা

নোয়াখালী কবিরহাটে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশস্থলে আসছেন নেতাকর্মীরা। কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সমাবেশস্থল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২২ জুলাই) সকাল থেকে সমাবেশে মিছিল নিয়ে হাজির হন নেতাকর্মীরা। কবিরহাট উপজেলা আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. ইব্রাহিম বলেন, কবিরহাটে শান্তি ও উন্নয়ন সমাবেশে দলের নেতার্মীরা ছাড়াও স্থানীয়রা উপস্থিত হয়েছেন। বর্তমান সরকারের সময়ে এলাকার ব্যাপক উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখায় সাধারণ জনগণও খুশি।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান বলেন, আমাদের নেতা ওবায়দুল কাদের সমাবেশে উপস্থিত হয়েছেন। প্রধান অতিথির বক্তব্য শেষে উপস্থিত নেতাকর্মীদের জন্য দুপুরের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

দুপুরের পর জেলা পুলিশ লাইনসে চেতনায় বঙ্গবন্ধু ম্যুরালের উদ্বোধন এবং বিকেলে নোয়াখালী জিলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখার কথা রয়েছে ওবায়দুল কাদেরের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১০

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১১

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১২

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৩

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৪

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৫

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৬

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৯

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

২০
X