সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৪, ০৯:০৫ পিএম
আপডেট : ১১ জুন ২০২৪, ১১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

২০ টন সরকারি চাল জব্দ, আটক ২

ফরিদপুরে পাচারকালে ২০ টন চালসহ জব্দকৃত ট্রাক। ছবি : কালবেলা
ফরিদপুরে পাচারকালে ২০ টন চালসহ জব্দকৃত ট্রাক। ছবি : কালবেলা

ফরিদপুরে অবৈধভাবে পাচারকালে ২০ টন সরকারি চালসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ জুন) দুপুর ১টার দিকে ফরিদপুর সদরের কানাইপুরের করিমপুর এলাকা থেকে চালসহ ট্রাকটি জব্দ করা হয়।

আটককৃত চালকের নাম শেখ জাফর। সে জেলা সদরের বাখুন্ডা এলাকার শেখ জালালের ছেলে। অপর আটক হেলপার সুমন চোকদার সদরের পশরা এলাকার সাদেক চোকদারের ছেলে বলে জানা যায়।

ফরিদপুরের কোতয়ালী থানার ওসি মো. হাসানুজ্জামান বলেন, ফরিদপুরের সদরপুর উপজেলা সরকারি খাদ্য গুদাম থেকে ট্রাক যোগে সরকারি চাল পাচারকালে তাদের আটক করা হয়েছে। এ সময় একটি ট্রাকসহ ২০ টন চাল জব্দ করা হয়। পরবর্তীতে ট্রাক, চাল ও আটকদের সদরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এব্যাপারে সদরপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ট্রাকের চালসহ আটক হওয়া দুইজনকে থানায় আনা হয়েছে। তাদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানানো যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সদরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রাশেদ উজ্জামান খান বলেন, এই চালের বিষয়ে আমি কিছুই জানিনা। তাহলে কি এই চাল আপনাদের না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সেইটা তো যাদের কাছ থেকে চাল জব্দ করা হয়েছে তারা বলতে পারবে আমি জানিনা, আমি খোজ খবর নিয়ে জানাতে পারবো।

ফরিদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফরহাদ খন্দকার বলেন, এটা আমাদের চাল না। জিআর খাতের চাল। যেটা সদরপুর খাদ্য গোদাম থেকে রিকুইজিশন সাপেক্ষে চালগুলো দেওয়া হয়েছিল। হয়তো কয়েকজনের চাল একসাথে করে ট্রাকে নিচ্ছিলেন। তবে, এব্যাপারে আরও বিস্তারিত খোঁজখবর নিয়ে দেখবো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা কাছাকাছি, খুলতে পারে হরমুজ প্রণালি

হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি

‘ধর্ষণে অভিযুক্ত’ শিবির নেতা সাজালেন আত্মগোপনের নাটক

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দুর্দান্ত শুরু যুক্তরাষ্ট্রের 

ট্রাম্পবিরোধী বিক্ষোভ মামলার সাবেক প্রসিকিউটরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

ঐতিহাসিক লালদীঘির ময়দানে বিকেলে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য

দেশের বাজারে কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ 

১০

বিশেষ শর্তে আমিরাত থেকে হাজার কোটি ডলার পাচ্ছে ইরান

১১

বিশ্বকাপে বাংলাদেশের ছোঁয়া, উদ্বোধনী আয়োজনে সঞ্জয়ের পোশাকে মুগ্ধতা

১২

মারা গেলেন জামায়াত নেতা

১৩

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ

১৪

১৩ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের

১৬

দুই বোনের গোসলের ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার

১৭

৩ গোলে এগিয়ে গেল যুক্তরাষ্ট্র

১৮

শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে : শিক্ষামন্ত্রী

১৯

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কবার্তা

২০
X