ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ১২ জুন ২০২৪, ১২:০৪ এএম
আপডেট : ১২ জুন ২০২৪, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ২

ময়মনসিংহে আগ্নেয়াস্ত্র ও নেশাজাতীয় ইনজেকশনসহ দুইজনকে গ্রেপ্তার। ছবি : কালবেলা
ময়মনসিংহে আগ্নেয়াস্ত্র ও নেশাজাতীয় ইনজেকশনসহ দুইজনকে গ্রেপ্তার। ছবি : কালবেলা

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে আগ্নেয়াস্ত্র ও নেশাজাতীয় ইনজেকশনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ময়মনসিংহ নগরীর পুরোহিত পাড়া থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে ডিবি কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সেলিম মিয়া (৬৫) ও জামিল (২৪)।

ডিবির ওসি ফারুক হোসেন বলেন, ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা নির্দেশে মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে নিয়মিত অভিযানের অংশ হিসাবে এসআই আব্দুল জলিল অফিসার ফোর্সসহ মঙ্গলবার নগরীর পুরোহিত পাড়ায় অভিযান পরিচালনা করে।

এ সময় নগরীর পুরোহিতপাড়া তাদের কাছ থেকে একটি পিস্তল, তিনটি রিভলবার, তিনটি দেশীয় ধারালো অস্ত্র, ৪৭টি ককটেল, নেশাজাতীয় ইনজেকশন ২৭৯টি এবং পাঁচ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতয়ালী থানায় মাদক আইনে দুটি মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃত আসামি জামিলের নামে মাদকসংক্রান্ত আর চারটি মামলা আছে। মঙ্গলবার আসামিদেরকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

১০

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

১১

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

১২

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

১৩

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১৪

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১৫

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১৬

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৭

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৮

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৯

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

২০
X