সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২৪, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ঈদযাত্রার ব্যস্ততা কাটিয়ে ফাঁকা সিরাজগঞ্জের মহাসড়ক

ফাঁকা সিরাজগঞ্জ মহাসড়ক। ছবি : কালবেলা
ফাঁকা সিরাজগঞ্জ মহাসড়ক। ছবি : কালবেলা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরে ফেরা মানুষবাহী পরিবহনের চাপের ব্যস্ততা কাটিয়ে অবশেষে ফাঁকা হয়েছে সিরাজগঞ্জের সকল মহাসড়ক।

রোববার (১৬ জুন) বিকেল থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কসহ জেলার সকল রুট ফাঁকা হতে শুরু করে।

এর আগে গত চারদিন ধরে মহাসড়কে হাজার হাজার গাড়ি চলাচল করে। দূরপাল্লার বাস ছাড়াও পিকআপ, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেট কার ও মোটরসাইকেলে ঘরে ফিরতে দেখা যায় উত্তরাঞ্চলের যাত্রীদের।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, বিকেল থেকেই মহাসড়ক ফাঁকা হতে শুরু করে। এখন মহাসড়কে স্বাভাবিকের চেয়েও কম গাড়ি চলাচল করছে।

হাটিকমরুল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আব্দুল ওদুদ জানান, শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত মহাসড়কে যানবাহনের ব্যাপক চাপ ছিল। বেলা ১১টার পর থেকে গাড়ির চাপ কমতে থাকে। বিকেল ৪টার পর পুরোপুরি ফাঁকা হয়ে যায় মহাসড়ক।

সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. জাফর উল্লাহ বলেন, এবারের ঈদযাত্রা শান্তিপূর্ণ হয়েছে। স্বস্তিতে ঘরে ফিরেছে উত্তর অঞ্চলের মানুষ। সিরাজগঞ্জের মহাসড়কগুলোতে গাড়ির প্রচুর চাপ থাকলেও কোথাও কোনো যানজট হয়নি বা ধীরগতিও ছিল না।

তিনি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে জেলা পুলিশের ৮শ এবং হাইওয়ে পুলিশের ২০০ সদস্য মোতায়েন ছিল। ৩৭টি মোবাইল টিম ১৯টি পেট্রোল টিম দায়িত্ব পালন করেছে। মহাসড়কে কয়েকটি পয়েন্টে ড্রোন ক্যামেরায় মনিটরিং করা হয়েছে। এ ছাড়া প্রস্তুত ছিল ছয়টি রেকার ও চারটি অ্যাম্বুলেন্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অশ্রুসিক্ত নয়নে না বলা গল্প শোনালেন ভিনিসিয়ুস

উপমহাদেশের প্রখ্যাত আলেম সালমান নদভী মারা গেছেন

ভারতকে টানা দুই ম্যাচে হারিয়ে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড

জৈব সারের নামে বর্জ্য বিতরণ, কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

তাসকিন ও মিমের সঙ্গে ডিনারে ওয়ালটন ফ্রিজ এবং এসির ২৪ ক্রেতা

পুলিশকে তথ্য দিয়ে সহায়তাকারী যুবকের মরদেহ মিলল ময়লার স্তূপে

স্যাটেলাইটের ছবিতে দেখুন ভেনেজুয়েলার ভূমিকম্পের পূর্বাপর অবস্থা

বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন নেইমার

৪৭তম বিসিএসে ২১৬৭ ক্যাডার পদ শূন্য, কারণ জানাল পিএসসি

এমপি হওয়ার পর জীবন উপভোগের সুযোগ মেলেনি: মাহমুদা মিতু

১০

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশিদের জন্য কড়াকড়ি

১১

‘আমি যদি মরিই, তবে নিজের দেশেই মরব’

১২

ক্রীড়াঙ্গনে আনসার-ভিডিপির অবদান : সংবর্ধনা ও প্রাইজমানি পেলেন ২৩ খেলোয়াড়

১৩

দুর্নীতি প্রতিরোধে এবার ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠন

১৪

গ্রিন কার্ড আবেদনের নিয়মে পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র

১৫

কিশোরী প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

কয়েক ঘণ্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু

১৭

কিংবদন্তি চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের জানাজা কাল

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ফের চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ

১৯

সংসদের সময় নিয়ে নজিরবিহীন বৈষম্যের অভিযোগ জামায়াতের

২০
X