আতাউর রহমান, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২৪, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

রাত পোহালেই ঈদ, বৃষ্টির শঙ্কায় কুমিল্লাবাসী

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার আকাশে মেঘের আনাগোনা। ছবি : কালবেলা
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার আকাশে মেঘের আনাগোনা। ছবি : কালবেলা

রাত পোহালেই সারা দেশের ন্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়াও উদযাপিত হবে মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এ উপলক্ষে ঘরে ঘরে চলছে ঈদ প্রস্তুতি। তবে প্রতীক্ষিত এই আয়োজনে বাগড়া দিতে পারে বৃষ্টি, কোরবানির কার্যক্রমে হতে পারে বাধাগ্রস্ত, এমন শঙ্কায় রয়েছে উপজেলাবাসী। এতে পশু জবাই ও মাংস কাটাকুটিতে ঘটতে পারে ব্যাঘাত। পোহাতে হতে পারে ভোগান্তি।

আষাঢ়ের প্রথম দিকের এই সময়টাতে কোথাও কোথাও হচ্ছে হালকা থেকে মাঝারি ও ভারি বৃষ্টি। এদিকে আবহাওয়া অধিদপ্তরও জানাচ্ছেন বৃষ্টির পূর্বাভাসের কথা। সবমিলিয়ে ঈদের দিনের আবহাওয়া নিয়ে শঙ্কিত মুসলিম ধর্মাবলম্বীরা।

রোববার (১৬ জুন) বিকেলে আকাশে কালো মেঘ জমতে দেখা গেছে। সন্ধ্যার দিকে কয়েক ফোঁটা বৃষ্টি পড়তেও দেখা গেছে।

কথা হয় স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেনর সঙ্গে। তিনি কালবেলাকে বলেন, আকাশটা ভারি হয়ে আছে। বিকেলের দিকে আকাশে কালো ও ঘন মেঘ জমতে দেখা গেছে। যদি ঈদের দিন বৃষ্টি থাকে তাহলে কোরবানির কার্যক্রম বাধাগ্রস্ত হবে। পশু জবাই ও মাংস কাটাকুটি নিয়ে আমাদেরকে দুর্ভোগ পোহাতে হবে।

কথা হয় আরেক স্থানীয় বাসিন্দা ফখরুল আলম মিথুনের সঙ্গে। তিনি কালবেলাকে বলেন, ঈদের দিন বৃষ্টি হওয়ার শঙ্কায় রয়েছি। ঈদের দিন বৃষ্টি হলে ঈদটাই পানসে হয়ে যায়। ঈদের নামাজ ও পশু কাটাকুটি বাধাগ্রস্ত হয়। বৃষ্টি না হলে ঈদ উৎসবটা ভালোমতো উদযাপন করতে পারবো।

স্থানীয় বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আমীর হোসেন কালবেলাকে বলেন, অতীতে অনেক কোরবানির ঈদে বৃষ্টি হতে দেখেছি। এতে ঈদ উদযাপন ব্যাহত হয়। এবারও ঈদের দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাকি রয়েছে। ঈদের দিন বৃষ্টি হলে ঈদ আনন্দ ম্লান হতে পারে। এ ছাড়াও পশু জবাই মাংস কাটাকুটির কাজে ব্যাঘাত ঘটবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জালে কেপ-ভার্দের গোল, কথা রাখছেন ব্রাজিলভক্ত সেই চিকিৎসক

ধৈর্যেরও সীমা আছে, ক্ষোভ ওয়াশিংটনের

কষ্টার্জিত জয়ের পর কেপ ভার্দের প্রশংসায় মেসি

শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা, কবে-কখন ম্যাচ

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ শ্রমিকের

ইরানের তেল নেওয়ার কথা ভাবছে জাপান

জুলাই শহীদদের স্মরণে আজ সভায় থাকবেন প্রধানমন্ত্রী

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৬৪৫

মধ্যপ্রাচ্য থেকে ‘শার্ল দ্য গল’ ফিরিয়ে নিল ফ্রান্স

হেরেও বাজিগর, মেসির আর্জেন্টিনা শেষ ষোলোয় উঠলেও বিশ্বকাপে নতুন রূপকথা কেপ ভার্দে

১০

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

খামেনির জানাজা বয়কট করতে বিভিন্ন দেশকে চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্র

১২

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

১৩

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের পক্ষে স্পিকারের শ্রদ্ধা নিবেদন 

১৪

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে

১৫

মেসির কর্নারে রোমেরোর হেড, অতিরিক্ত সময়ে আবারও এগিয়ে আর্জেন্টিনা

১৬

আর্জেন্টিনাকে চমকে দিয়ে আবারও সমতায় কেপ ভার্দে

১৭

লিসান্দ্রো মার্তিনেজের গোলে আবারও এগিয়ে আর্জেন্টিনা

১৮

চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

১৯

পৃথিবীকে চমকে দিয়ে সমতায় ফিরল কেপ ভার্দে

২০
X