সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৪, ০৬:৩১ এএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে দুগ্রুপের সংঘর্ষে আহত আরও এক কিশোরের মৃত্যু

চর বর্নিয়া উত্তরপাড়ার আখের সেখ ও দক্ষিণপাড়ার সায়েম গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। ছবি : কালবেলা
চর বর্নিয়া উত্তরপাড়ার আখের সেখ ও দক্ষিণপাড়ার সায়েম গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের শাহজাদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত তামিম হোসেন গালিব (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ জুন) ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত তামিম হোসেন গালিব উপজেলার গালা ইউনিয়নের চর বর্নিয়া গ্রামের আব্দুস সোবহানের ছেলে।

এর আগে মঙ্গলবার (১৮ জুন) সকালে চর বর্নিয়া উত্তরপাড়ার আখের সেখ ও দক্ষিণপাড়ার সায়েম গ্রুপের মধ্যে সংঘর্ষ চলাকালে সায়েম গ্রুপের সমর্থক খোদা বক্স মোল্লার ছেলে সানোয়ার হোসেনের (৩৫) মৃত্যু হয়। নিহত কিশোর তামিম হোসেন গালিবও সায়েম গ্রুপের সমর্থক ছিলেন।

এদিকে সানোয়ার হোসেনের মৃত্যুর ঘটনায় তার মা আনতিরি বেগম বাদী হয়ে ১২৫ জনের নামে মামলা দায়ের করেছেন।

শাহজাদপুর থানার ওসি আসলাম হোসেন রাতে জানান, সংঘর্ষে আহত কিশোর তামিম হোসেন গালিব পাবনার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। আশংকাজনক অবস্থায় বুধবার সকালে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, সংঘর্ষ চলাকালে নিহত সানোয়ার হোসেনের মা আনতিরি বেগম বাদী হয়ে বুধবার সকালে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ১২৫ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১০

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১১

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১২

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৩

রামিসা হত্যা মামলার রায় আজ

১৪

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৫

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৬

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৭

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৮

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X