গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ১০:২৭ এএম
আপডেট : ২৩ জুন ২০২৪, ১২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জের সেই ‘কথা বলা’ গাছটি কেটে ফেলল স্থানীয় প্রশাসন

গাছ কথা বলে-এ খবরে গাছের কথা শুনতে কান পাতেন এক নারী এবং কাটার পর পড়ে আছে সেই গাছ। ছবি : কালবেলা
গাছ কথা বলে-এ খবরে গাছের কথা শুনতে কান পাতেন এক নারী এবং কাটার পর পড়ে আছে সেই গাছ। ছবি : কালবেলা

গোপালগঞ্জের মুকসুদপুরে গাছ কথা বলছে- এমন গুজব ছড়ানোর পর সেই গাছটি কেটে ফেলেছে স্থানীয় প্রশাসন।

সম্প্রতি মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের গোজেনা গ্রামের আলতাফ শেখের ছেলে প্রবাসী কামরুল শেখের বাগানের একটি গাছ কথা বলছে বলে গুজব ছড়িয়ে পড়ে।

গাছে কথা বলছে- এমন কথা এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ ও উৎসুক জনতা সেখানে গিয়ে ভিড় করে। তারা গাছের কথা শোনার জন্য গাছের সঙ্গে কান লাগিয়ে থাকে, কিন্তু শোনে না কোনো কথা। মানুষ কথা বললে গাছ কোনো কথার উত্তর না দিলেও বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘গাছে কথা বলে’ এমন তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে।

সেই গাছ কী আসলেই কথা বলে? এমন প্রশ্ন উঠে জনমনে। এ ঘটনায় জানতে শুক্রবার (২১ জুন) ঘটনাস্থলে সরেজমিনে যায় কালবেলা। সেখানে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ওই গাছে কোনো কথা বলে না। এটা এক প্রকার প্রতারণা ও ভণ্ডামি ছাড়া কিছু নয়।

স্থানীয় একাধিক ব্যক্তির সঙ্গে কথা হলে তারা জানান, এটা মিথ্যা ঘটনা। গাছে কথা বলে না।

গাছ দেখতে আসা এক নারী জানান, কই, গাছে তো কথা বলে না। সালাম দিলাম, কথা বললাম, কোনো উত্তর পেলাম না। আপনারা সাংবাদিক, আপনাদের রিপোর্ট দেখে গাছে কথা বলে শুনেছি, এখন অনেক দূর থেকে দেখতে এসেছি। এসে দেখলাম মিথ্যা ও ভণ্ডামি ছাড়া কিছুই না।

এ বিষয়ে রাঘদী ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহিদুর রহমান টুটুল জানান, আমার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গোজেনা গ্রামে ‘গাছে কথা বলে’ এমন ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ও বিভিন্ন মিডিয়াতে দেখতে পাই।

তিনি আরও বলেন, গাছে কথা বলে ঘটনাটি মিথ্যা, বানোয়াট ও ভণ্ডামি বটে। ভণ্ড ও প্রতারক থেকে জনগণকে বাঁচানোর জন্য আজ গাছটি কেটে ফেলা হয়েছে।

এ বিষয়ে উপজেলার সিন্দিয়ার ঘাট নৌ তদন্ত কেন্দ্রের আইসি মো. শওকাত হোসেন বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম, গাছে কোনো কথা বলে না। এটা ভণ্ডামি প্রতারণা ছাড়া আর কিছু না। স্থানীয় কিছু লোক গাছের চারপাশে বেড়া দিয়ে অর্থ উৎপাদনের পাঁয়তারা করছিল।

তিনি আরও বলেন, বাঁশের বেড়া ভেঙে দিয়েছি। প্রতারণা ও ভণ্ডামি বন্ধ করে দিয়েছি এবং আজ সেই গাছ কেটে ফেলা হয়েছে।

এ বিষয়ে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুর রহমান জানান, গাছে কথা বলে না। একটি ভণ্ড ও প্রতারক মহল গাছে কথা বলে- এমন গুজব ছড়িয়ে লাল কাপড় দিয়ে মাজার তৈরির চেষ্টা করছিল। তাই জনস্বার্থে জনগণকে প্রতারক ভণ্ডদের হাত থেকে রক্ষার জন্য গাছটা কেটে ফেলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে বর্তমানে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: স্থানীয় সরকারমন্ত্রী

অবশেষে প্রথমবার জনসম্মুখে দেখা মিলল মেসির, এরপর যা হলো

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল জাতীয় পার্টি

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন নুরুদ্দিন অপু

ডাকাতির সময় গৃহবধূকে হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জামের তালিকা প্রকাশ

রাষ্ট্রপতি নির্বাচন: তপশিল নিয়ে স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, আহত ১৫

দুই জেলায় বিএনপির শীর্ষ পদে নতুন মুখ

রুনা লায়লাকে অসম্মান করা হয়েছে, অভিযোগ মনির খানের

১০

কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

গাজী নজরুলের পদত্যাগ দাবিতে উত্তাল শ্যামনগর, কুশপুত্তলিকা দাহ

১২

বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ

১৩

পাঁচ বছর পর ধারাবাহিকে তটিনী

১৪

সেলার অ্যাপ / ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রেতাদের জন্য আসছে বড় চমক

১৫

হজে যেতে পারবেন না যারা, জানাল ধর্ম মন্ত্রণালয়

১৬

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

১৭

মাদক মামলায় তৃতীয় লিঙ্গের একজনের কারাদণ্ড

১৮

চট্টগ্রামে ‘হানি ট্র্যাপ’ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

১৯

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে এসডিএফের অভিযোগ

২০
X