কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০১:১৩ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সালাম মুর্শেদীর ১০ দিনের রিমান্ড আবেদন

আব্দুস সালাম মুর্শেদী। ছবি : সংগৃহীত
আব্দুস সালাম মুর্শেদী। ছবি : সংগৃহীত

গুলশান থানার রুবেল হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

বুধবার (২ অক্টোবর) মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এ রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক আব্দুল মালেক। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামানের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে, মঙ্গলবার (০১ অক্টোবর) রাতে রাজধানী থেকে সালাম মুর্শেদীকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এক ক্ষুদে বার্তায় র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, ২০২২ সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদীকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম মুর্শেদী জাতীয় দলের সাবেক ফুটবলার ছিলেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের ফলে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। তৎকালীন এই প্রধানমন্ত্রীর পতনের পর তার সরকারের প্রভাবশালী মন্ত্রী ও এমপিদের একের পর এক দুর্নীতি সামনে আসছে। সেই সঙ্গে চলছে মামলা ও গ্রেপ্তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী হয়ে দ্বিতীয়বারের মতো ঢাবিতে তারেক রহমান 

মহিলা কলেজে শিক্ষকতা করায় পদ হারালেন জামায়াত নেতা

হরমুজে তেলবাহী জাহাজে ইরানের হামলায় ভারতীয় নাবিক নিহত

কুমিল্লায় বাড়ছে যক্ষ্মার ঝুঁকি

এবার ম্যারাডোনার রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে মেসি

সরকারি কর্মকর্তাদের আর্থিক সুবিধায় কাটছাঁটের উদ্যোগ

ইনস্টাগ্রামে মেসির বার্তা

৫ দিনেও মিলেনি বিমানবন্দর কর্মকর্তার খোঁজ

স্বর্ণের দাম কমার পর আজ ভরি কত?

এটি কোনো প্রতিশোধের ম্যাচ নয়: দেশম 

১০

রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

১১

হরমুজে ২০ শতাংশ ফি নেওয়ার ট্রাম্পের পরিকল্পনা মানছে না আইএমও

১২

নিজ বাসা থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

চার বছরের শান্তির অবসান / সৌদিতে হুতিদের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ইরানের বন্দর অবরোধে নামছে যুক্তরাষ্ট্র, শুধু ইরানি জাহাজই হবে লক্ষ্য

১৫

নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ইরানের দক্ষিণ উপকূলে বিস্ফোরণ, বন্দর আব্বাস ও কোনারাকে উত্তেজনা

১৭

প্রবেশপত্রের ভুলে পরীক্ষা দিতে পারলেন না রিপা

১৮

সেমিফাইনালে সুখবর পেল ইংল্যান্ড, দুশ্চিন্তায় আর্জেন্টিনা

১৯

ইরানকে দুর্বল করতে টানা তৃতীয় রাতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

২০
X