কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

আইনজীবীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, বেঞ্চ ভেঙে দিলেন প্রধান বিচারপতি

হাইকোর্ট ভবন। ছবি : সংগৃহীত
হাইকোর্ট ভবন। ছবি : সংগৃহীত

আদালতে আইনজীবীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে হাইকোর্টের একটি বেঞ্চ ভেঙে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রধান বিচারপতি সংশ্লিষ্ট বেঞ্চ থেকে বিচারপতি আতোয়ার রহমান খানকে সরিয়ে দেন। তার স্থলে বিচারপতি কাজী জিনাত হককে বেঞ্চের দায়িত্ব দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে।

এর আগে প্রধান বিচারপতি বরাবর অভিযোগ দাখিল করেন কয়েকজন আইনজীবী। অভিযোগপত্রে বলা হয়, হাইকোর্ট বিভাগের ৭নং বেঞ্চ (মূল ভবন) ভ্যাকেশন এখতিয়ারাধীন শুরু থেকেই মামলার কার্যতালিকা তৈরি ও শুনানিতে ব্যাপক অনিয়ম পরিলক্ষিত হয়ে আসছে। এ বিষয়গুলো নিরসনের জন্য আইনজীবী সমিতির প্রতিনিধিদের মাধ্যমে সংশ্লিষ্ট আদালতকে অবহিত করার পরও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

অভিযোগপত্রে আরও বলা হয়, আজ সকালে মেনশনের সময় আইনজীবীদের পক্ষে ব্যারিস্টার আশরাফ রহমান বিষয়টি আদালতের দৃষ্টিতে আনেন। তিনি আদালতকে সম্মানের সঙ্গে শুরুতেই এপোলজি প্রার্থনা করে বলেন, ‌‘মাননীয় আদালত আপনার আদালতের বেঞ্চ অফিসাররা অনিয়ম করে সকল জমাকৃত মামলা ঠিকমতো দৈনিক কার্যতালিকায় দেননি। এতে অসংখ্য আইনজীবী বঞ্চিত হয়েছেন।’ উত্তরে বিচারপতি আতাউর রহমান খান ওই আইনজীবীকে ক্ষিপ্ত হয়ে হাত উঁচিয়ে বলেন, ‘আমি বারের নেতা ছিলাম। তোমাকে কে সাহস দিয়েছে, আমার আদালতের বিরুদ্ধে কথা বলতে। আমার এজলাস থেকে বের হও, বেয়াদব, তোকে থাপ্পড় দিয়ে পুলিশে দেব।’

এ সময় আদালতে অবস্থানরত আইনজীবীরা বিষয়টির তীব্র প্রতিবাদ করলে তিনি এজলাস ত্যাগ করেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিহীন মায়ামির জয়, অভিষেকেই নজর কাড়লেন কাসেমিরো

অসম্পূর্ণ কাজ শতভাগ দেখিয়ে চূড়ান্ত বিল উত্তোলন

চীনে আঘাত হেনেছে টাইফুন ‘নৌল’

সুবিধা চেয়ে আদালতে পলক / আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম

যুক্তরাষ্ট্রকে যুদ্ধে সহায়তা করলে যুক্তরাজ্যেও হামলার হুমকি ইরানের

এক গ্রাম থেকেই ৮ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কি না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাঙ্গু নদীতে ভেসে উঠল নিখোঁজ পর্যটকের মরদেহ

টানা ৩ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়

দেশ সংস্কার না করে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

ট্রাকচালক হোসেন হত্যা: হাসিনা-পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট

১১

স্পেনে দাবানলের ক্ষত কাটছে না, চিন্তায় হাজারো মানুষ

১২

রাষ্ট্রপতি নির্বাচন / তিন কারণে পছন্দের শীর্ষে মির্জা ফখরুল

১৩

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস শুরু

১৪

‘মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে’ / ছাতাবোমার ঘটনায় গোলাম পরওয়ারের উদ্বেগ

১৫

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৬

ব্রিটেনের স্বার্থে প্রয়োজনে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: অ্যান্ডি বার্নহ্যাম

১৭

হরমুজ প্রণালির নৌচলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি

১৮

ইরান অবরোধ ভাঙার অভিযোগে তেলবাহী জাহাজ অচল করল মার্কিন বাহিনী

১৯

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, যেতে পারবে না যারা

২০
X