কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ০২:১৬ পিএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক এমপি জিন্নার স্ত্রীর ৫ ব্যাংক হিসাব ও গাড়ি জব্দ

সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শরিফুল ইসলাম জিন্না
সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শরিফুল ইসলাম জিন্না। ছবি : সংগৃহীত

শেখ হাসিনা সরকারের বগুড়া-২ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শরিফুল ইসলাম জিন্নার স্ত্রী মোহসীনা আকতারের পাঁচটি ব্যাংক হিসাবে থাকা ৩০ লাখ ৯১ হাজার ৭০৯ টাকা অবরুদ্ধ করা হয়েছে।

এ ছাড়া মোহসীনা আকতারের নামে বগুড়ার বিভিন্ন জায়গায় থাকা ২৪ লাখ ২৪ হাজার ৪০০ টাকা মূল্যের ১১২ দশমিক শূন্য চার শতাংশ জমি ও ১৫ লাখ ২৫ হাজার টাকা মূল্যের একটি মিনি ট্রাক ক্রোক করার আদেশও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালতে আবেদন করেন তদন্ত দুদকের উপপরিচালক সিফাত উদ্দিন। দুদকের পক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর। শুনানি শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করে ফ্রিজ ও ক্রোকের আদেশ দেন। দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সম্পদ ক্রোকের আবেদনে দুদক থেকে বলা হয়, মোহসীনা আকতার দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৪ লাখ ৬৬ হাজার ১৪২ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপনপূর্বক দুদকে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দেন। শরিফুল ইসলাম জিন্নাহর অবৈধ উপায়ে অর্জিত ২ কোটি ৬১ লাখ ৪৬ হাজার ৩৭২ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখেন। মামলা দায়েরের পর থেকে মোহসীনা আকতার স্থাবর-অস্থাবর সম্পদসমূহ অন্যত্র বিক্রয়, হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন বলে জানা গেছে। এ জন্য বিচার শেষে সরকারের অনুকূলে সম্পত্তি বাজেয়াপ্তের সুবিধার্থে মোহসীনা আকতারের মালিকানাধীন বিভিন্ন সম্পদের মধ্যে আপাতত এসব সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব ফ্রিজ করা প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জ সদর হাসপাতালের গেটে মানব কঙ্কাল, এলাকায় চাঞ্চল্য

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে কে জিতবে, জানাল এআই

ঘুমন্ত বাবাকে হত্যা, ছেলে গ্রেপ্তার

বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী

মাদক ব্যবসা ছেড়ে দাও, গর্তে পড়লে কেউ উদ্ধার করবে না: এ্যানি

মনে হচ্ছে এফডিসি পুনরুজ্জীবিত হয়েছে: অনন্ত জলিল

অফিসের বেঁচে যাওয়া চা-বিস্কুট নেওয়ায় চাকরি গেল পিয়নের, আদালতের রায়ে পুনর্বহাল 

শেষ হলো সিএনবিএল পুল অ্যান্ড স্নুকার র‌্যাঙ্কিং টুর্নামেন্ট-২০২৬

হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭

তাপমাত্রা-বজ্রবৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ২৪ ঘণ্টার পূর্বাভাস

১০

ডিএসসিসি এলাকায় ‘ক্লিনিং ডে’ শনিবার

১১

ফিফা কি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেয়, কী বললেন স্কালোনি

১২

জ্বর থাকলে কি গোসল করা ক্ষতিকর? যা বলছেন বিশেষজ্ঞ

১৩

চট্টগ্রামে ডেঙ্গুর থাবা, জুনেই শনাক্ত ১২২ জন

১৪

বৈঠকে বসেছেন ইরান-বাংলাদেশের স্পিকার

১৫

খামেনির সঙ্গে শায়িত হবেন তার পরিবারের যে সদস্যরা 

১৬

খাস জমি দখলের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

১৭

জলঢাকায় ১৪৪ ধারা জারি

১৮

ক্ষুধা লাগলে মেজাজ ঠিক থাকে না, এটা কি কোনও রোগের লক্ষণ?

১৯

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

২০
X