বরিশাল ব্যুরো
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে সাইবার আইনের ৫৯টি মামলা প্রত্যাহার

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

বরিশালে সাইবার নিরাপত্তা আইনে করা অর্ধশতাধিক মামলা প্রত্যাহার করা হয়েছে। সম্প্রতি এ মামলা প্রত্যাহার করা হয়। রাজনৈতিক বিবেচনায় করা এসব মামলা বরিশাল সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল। মামলার বেশির ভাগ আসামি বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী।

বরিশাল সাইবার ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে, মতপ্রকাশের কারণে সাইবার আইনে মামলা সরকার প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়। এরই অংশ হিসেবে সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে বরিশালের ৫৯টি মামলা প্রত্যাহার করা হয়েছে। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কটূক্তির নানা কারণে ওই মামলাগুলো করা হয়েছিল।এগুলো রাজনৈতিক বিবেচনায় ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারা মোতাবেক প্রত্যাহার করা হয়। এসব মামলার মধ্যে সাইবার ট্রাইব্যুনালের ৪৯টি, সাইবার ট্রাইব্যুনাল পিটিশন মামলা ৯টি ও একটি জিডি রয়েছে।

বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী নাজমুল হাসান জানান, ৫৯ মামলা প্রত্যাহারের পর বর্তমানে সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার সংখ্যা ৫৩৬। এর মধ্যে ১৮০টি সাইবার ট্রাইব্যুনালের মামলা। সাইবার ট্রাইব্যুনাল পিটিশন মামলা ৩৪৭টি ও জিডি ৯টি। এ ছাড়া উচ্চ আদালতের নির্দেশে ১০টি মামলার বিচার কার্যক্রম স্থগিত রয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) সাদিকুর রহমান লিংকন বলেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বললেই রাষ্ট্রদ্রোহী হিসেবে অভিহিত করে সাইবার আইনে মামলা করা হতো। রাষ্ট্রের যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বললেই মিথ্যা অভিযোগ এনে সাইবার আইনে মামলা ঠুকে দিতেন শেখ হাসিনা সরকারের লোকজন। এসব মামলা হয়রানিমূলক হওয়ায় তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সরকার। এরই ধারাবাহিকতায় বরিশালেও কিছু হয়রানি মামলা প্রত্যাহার হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় ১০৫ প্রবাসী শ্রমিককে সহায়তায় হাইকমিশনকে আইনি নোটিশ

মিসরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে যে ৩ পরিবর্তনের আভাস

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের জন্য জরুরি নির্দেশনা

ফতুল্লায় অভিযানের নামে সোনা চুরির অভিযোগ, বরখাস্ত দুই পুলিশসহ কারাগারে ৪

বনের হাতি কেন লোকালয়ে

করদাতাদের সতর্ক করল এনবিআর, দিল ৪ নির্দেশনা

ছিনতাইকারী আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে নতুন প্রকল্প, সব জেলায় চিঠি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার

১০

বিসিএসে প্রথম নেত্রকোনার তানভীর

১১

থাইল্যান্ডের বিউটি বাজারে জায়গা করে নিচ্ছে বাংলাদেশি কসমেটিকস 

১২

বাংলাদেশে উদযাপিত হলো যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী

১৩

লাখো মানুষের উপস্থিতিতে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

১৪

ব্রাজিলকে আমরা হারাতে পারি : নরওয়ে কোচ

১৫

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তেই বাঁচল কোটি টাকা

১৬

পাকিস্তানের গওয়াদরে গুলিবিদ্ধ ৫ মরদেহ উদ্ধার

১৭

পিজিআরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী / আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা সক্ষমতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

১৮

মেসিকে ছুঁলেন এমবাপ্পে, আবার পিছিয়েও পড়লেন

১৯

বিএসবিআরএ নির্বাচন অনুষ্ঠিত

২০
X