কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৫, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী সমর্থক ৬১ আইনজীবীর জামিন স্থগিতই থাকছে

হাইকোর্ট। ছবি : সংগৃহীত
হাইকোর্ট। ছবি : সংগৃহীত

সরকারবিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের মারধর ও হত্যাচেষ্টার মামলায় আওয়ামী সমর্থক ৬১ আইনজীবীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতই থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে তাদের জামিন প্রশ্নে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৯ মে) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান, আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া।

গত ২২ এপ্রিল সরকারবিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের মারধর ও হত্যাচেষ্টার মামলায় আওয়ামীপন্থি ৬১ জন আইনজীবীকে জামিন দেন হাইকোর্ট। এই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন শুনে গত ২৯ এপ্রিল আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত আওয়ামীপন্থি ৬১ জন আইনজীবীকে হাইকোর্টের দেওয়া জামিন ৫ মে পর্যন্ত স্থগিত করেন। একই সঙ্গে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক ওই আদেশ দেন। সে অনুযায়ী আজ সোমবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হয়।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের ওপর হামলা, আইনজীবীদের চেম্বার ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামী লীগপন্থি ১৪৪ আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়। পরে ১১৫ আইনজীবী উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন নেন।

জামিনের মেয়াদ শেষ হলে গত ৬ এপ্রিল ৮৩ জন ঢাকা মহানগর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাঈদ সাগর ও ১৮ নারী আইনজীবীর জামিন মঞ্জুর করেন। তিনজন পালিয়ে যাওয়ায় ৬১ জনকে কারাগারে পাঠানো হয়। পরে তারা জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে পরীক্ষার হলে বসলেন সেই সুমাইয়া

প্রযুক্তিনির্ভর লেনদেন বাড়াতে ‘বাংলা কিউআর কোড’ চালু করেছে সরকার

দেশের সব হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা

দুই মাসেও প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় এমপির ক্ষোভ

সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকি

শেষ ষোলোতে ‘ফেভারিট’ আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচ কবে কখন কোথায়

শিশুকে অপহরণচেষ্টা, যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস ভাইরাল

চট্টগ্রামে ইউনিভার্সিটি অব বার্মিংহামের ক্যাম্পাস চালুর উদ্যোগ

যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়াতে অর্থনৈতিক সংস্কারের আহ্বান মার্কিন রাষ্ট্রদূতের

১০

স্বামীর অনৈতিক প্রস্তাবের অভিযোগ, গৃহবধূর আত্মহত্যা

১১

দুবাই পুলিশের সতর্কবার্তা জারি

১২

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৩

মানুষকে ঐক্যবদ্ধ করা ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৪

ভিডিওকলে ‘সরকার উৎখাতের পরিকল্পনা’, বিশ্ববিদ্যালয় শিক্ষক বরখাস্ত

১৫

টেকনোর দাম কমায় স্মার্টফোন বাজারে নতুন গতি

১৬

‘জুলাই পদযাত্রা’র ঘোষণা এনসিপির

১৭

'টাকার বিনিময়ে ভোট বিক্রি', অভিযোগ তুললেন নায়িকা পলি

১৮

প্যারাগুয়ে-ফ্রান্স ম্যাচের আগাম ফলাফল জানালেন বিশ্বকাপ জয়ী দুগারি

১৯

শ্রমিক নেতা হত্যা / ফেসবুকে পোস্ট দিয়ে মামলা প্রত্যাহারের দাবি ২ আসামির

২০
X