কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

দুর্যোগে মানবিক প্রতিবেদন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কর্মশালায় অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা
কর্মশালায় অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা

দুর্যোগ বা সংকটকালে মানবাধিকার অক্ষুণ্ন রেখে সাংবাদিকদের প্রতিবেদন তৈরি করা উচিত। সবার আগে মানবাধিকারকে প্রাধান্য দিতে হবে। দুর্ঘটনা বা দুর্যোগকালে আইন মেনে মানবিক প্রতিবেদন তৈরিতে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

শনিবার (২৬ জুলাই) রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক মানবিক আইন এবং দুর্যোগে বা সংকটকালে ‘মানবিক প্রতিবেদন’ শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) বাংলাদেশ ও সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় আন্তর্জাতিক মানবাধিকার আইনের (আইএইচএল) ওপর গুরুত্বারোপ করেন আইসিআরসি বাংলাদেশের লিগ্যাল অ্যাডভাইজার ফাহমিদা করিম। তিনি বলেন, এই আইনটির মূল উদ্দেশ্যে হলো সশস্ত্র সংঘাতের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ সীমিত রাখা। আর যেসব ব্যক্তি সংঘর্ষে অংশগ্রহণ করে না বা করছে না, আইএইচএল তাদের সুরক্ষা দিয়ে থাকে।

ফাহমিদা করিম বলেন, যুদ্ধেরও যে সীমা আছে, এই নীতি মেনে আইএইচএল সংঘাতের মাঝে মানবতার একটি আবহকে সংরক্ষণ করার চেষ্টা করে। আর নারী এবং শিশুদের বিশেষ প্রয়োজনীয়তার বিষয়টি বিবেচনা করে আইএইচএল তাদের সুরক্ষা প্রদান করে।

বিশেষজ্ঞ আলোচক হিসেবে ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক ও ব্লগার মোহসীন-উল হাকিম। তিনি দুর্যোগকালে কীভাবে আইন মেনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করা যায় সে বিষয়ে আলোকপাত করেন। তিনি বলেন, আইন ও মানবাধিকার সবার জন্য সমান। দুর্যোগের পর উদ্ধার কাজে বাধা সৃষ্টি করে এমন সংবাদ প্রচার, শরীর ক্ষতিগ্রস্ত হয়েছে এমন ব্যক্তির নাম, পরিচয়, ছবি, ভিডিও প্রচার করা থেকে সাংবাদিকদের বিরত থাকতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংঘাত-সংঘর্ষ কিংবা দুর্যোগকালে অবশ্যই আইন ও মানবাধিকার মেনে চলে সাংবাদিকতা করতে হবে। তা না হলে সাংবাদিকতা অর্থহীন হয়ে পড়বে এবং এই পেশার সম্মান ক্ষুণ্ন হবে। সংঘাত বা দুর্যোগকালে প্রতিবেদন তৈরিতে ব্যক্তির মানবাধিকারের বিষয়টি অগ্রাধিকারে রাখার আহ্বান জানান তিনি।

এসআরএফের সভাপতি মাসউদুর রহমান বলেন, দুর্যোগ বা সংকটকালে সাংবাদিকদের সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। বিশেষ করে ছবি ও ভিডিও ধারণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যক্তির যেন কোনোভাবেই মানবাধিকার লঙ্ঘন না হয়। সে বিষয়টি বিবেচনায় নিয়েই সংবাদ কর্মীদের কাজ করতে হবে। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন আইসিআরসি বাংলাদেশের কমিউনিকেশন অ্যান্ড প্রিভেনশন অফিসার দিপালি গোঢ়, আইসিআরসির পরিচিতি তুলে ধরে বক্তব্য দেন সংস্থাটির ডিজিটাল অফিসার মো. সাবির হোসেন। সমাপনী বক্তব্য দেন এসআরএফের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম। দিনব্যাপী কর্মশালায় দেশ-বিদেশি বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের ৩০ সদস্য অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১০

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১১

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১২

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৩

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১৪

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৬

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৮

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৯

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

২০
X