বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
৪৮০ কোটি টাকা ঋণ খেলাপি 

আমান গ্রুপের ৪ পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রতীকী ছবি : সংগৃহীত
প্রতীকী ছবি : সংগৃহীত

প্রায় ৪৮০ কোটি টাকা খেলাপি ঋণের মামলায় আমান গ্রুপের চার পরিচালকের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার অর্থঋণ আদালত। নিষেধাজ্ঞা প্রাপ্তরা হলেন- মো. রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, তৌফিকুল ইসলাম এবং তরিকুল ইসলাম।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকার ৫ নাম্বার অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, আমান গ্রুপের খেলাপি ঋণ আদায়ে ঢাকার ৫ নাম্বার অর্থঋণ আদালতে ৭টি মামলা দায়ের করে ব্যাংক এশিয়া। এ ৭টি মামলায় মোট খেলাপি ঋণের পরিমাণ ৪৭৯ কোটি ১০ লাখ ৭৩ হাজার ৫০৩ টাকা। আমান গ্রুণের সহযোগী প্রতিষ্ঠান মেসার্স ইসলাম ব্রাদার্স অ্যান্ড কোম্পানির নামে দায়েরকৃত অর্থঋণ মামলায় বাদী ব্যাংক এশিয়ার আবেদনের প্রেক্ষিতে উভয়পক্ষে শুনানি শেষে ঋণ খেলাপি ব্যক্তিদের বিরুদ্ধে এ দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।

আরও জানা যায়, কয়েক দফা ঋণ পুনঃতপশিলের পরও আমান গ্রুপের প্রতিষ্ঠানসমূহ বিপুল পরিমাণ খেলাপি ঋণ পরিশোধ না করায় ইচ্ছাকৃত ঋণখেলাপি হিসেবে আদালতের অনুমতি ব্যতিত দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা প্রাপ্তরা যেন দেশত্যাগ করতে না পারেন তার ব্যবস্থা গ্রহণের জন্য ইমিগ্রেশনকে নির্দেশ দিয়েছেন আদালত।

এছাড়া সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা যায়, ইউসিবি ব্যাংকের দায়ের করা অপর আরেক মামলায় ঢাকা এলুমিনিয়াম ওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পারিচালক একেএম জাকারিয়া হোছাইন চৌধুরীর বিরুদ্ধেও দেশত্যাগে নিষেধাজ্ঞা করেছেন একই আদালত।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X