ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি : কালবেলা
শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি : কালবেলা

শ্রদ্ধা ও ভালোবাসায় ময়মনসিংহে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

পরে নগরীর পাটগুদাম ব্রিজ মোড় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রথমে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী। পরে একে একে রেঞ্জ ডিআইজি আতাউল কিবরিয়া, জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসটি উপলক্ষে নগরীর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন বিভাগীয় কমিশনার। এ সময় রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর শারীরিক কসরত প্রদর্শন করেন।

এ ছাড়াও দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া, মুক্তিযুদ্ধবিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, মুক্তিযুদ্ধ প্রামাণ্যচিত্র প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে দেশের যেসব স্থানে

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১০

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১১

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

১২

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

১৩

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

১৪

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

১৫

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

১৬

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

১৭

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

১৮

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

১৯

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

২০
X