কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০৫:৪৬ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির ১৩৪ জন কারাগারে, রিমান্ডে এক

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

রাজধানীর রমনা থানার বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ৫০ জনসহ নেতাকর্মীর মোট ১৩৪ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া অস্ত্র আইনের মামলায় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়া উদ্দীন বাসিতের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, রমনা থানাধীন হোটেল মেরিনা ইন্টারন্যাশনাল লি.-এ অভিযান চালিয়ে জিয়া উদ্দীন বাসিতকে অস্ত্রসহ গ্রেপ্তার করে ডিবি পুলিশ। রমনা থানাধীন এলাকা থেকে বিস্ফোরকদ্রব্যসহ প্রেপ্তার ৫০ জনকে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া পল্লবীতে একজন, কাফরুলে দুজন, ওয়ারীতে ১১ জন, ক্যান্টনমেন্টে একজন, খিলক্ষেতে চার জন, নিউমার্কেটে একজন, মোহাম্মদপুরে একজন, শেরেবাংলায় পাঁচ জন, মিরপুরে সাতজন, বনানীতে ১৩ জন, গুলশানে আটজন, ভাটারায় তিনজন, চকবাজারে তিনজন, লালবাগে পাঁচজন, শ্যামপুরে পাঁচজন, কদমতলীতে চারজন, উত্তরা পূর্বে তিনজন, উত্তরা পশ্চিমে একজন, বিমানবন্দরে একজন, যাত্রাবাড়ী তিনজন ও ডেমরায় দুজনকে কারাগারে পাঠানো হয়ছে।

কারাগারে যাওয়া আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- আবু সাইদ মো. রায়হান জনি, রুবেল, জসিম উদ্দিন, নুরুল আমিন, মাঈন উদ্দিন, লিটন মিয়া, মঈন উদ্দিন, আরশেদ আলী, সুলদান মাহমুদ, শহিদুল ইসলাম, গোলাম মোস্তফা, জাহাঙ্গীর, আমজাদ হোসেন, মাহবুল, কামাল হোসেন, লিয়াকত, সাঈদ, সোহেল, আশরাফ হোসেন, মোফাজ্জল হোসেন, আলী আকবর, মনছুর তালুকদার, মনজিল, মুনিরুজ্জামান, তানজিল, সোহেল, মোতালেব, আনোয়ার হোসেন, হায়দার আলী, সেকেন্দার আলী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

১০

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

১১

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

১২

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

১৩

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১৪

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১৫

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১৬

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১৭

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১৮

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৯

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

২০
X