কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

দুদকের তলবে পাত্তা দিচ্ছেন না বেনজীর

দুপুর ১ টা পর‌্যন্ত দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হননি আইজিপি বেনজির আহমেদ। ছবি : কালবেলা
দুপুর ১ টা পর‌্যন্ত দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হননি আইজিপি বেনজির আহমেদ। ছবি : কালবেলা

দুদকের তলবে পাত্তা দিচ্ছেন না পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। রোববার (২৩ জুন) সকাল ১০ টায় দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হওয়ার কথা থাকলেও তিনি দুপুর ১ টা অবধি হাজির হননি। বেনজীর আহমেদ দেশের বাইরে থাকায় হাজির হবেন না বলে জানা গেছে।

এর আগে গত ২৮ মে বেনজীর আহমেদ ও তার স্ত্রী সন্তানদের দুদকে তলব করে চিঠি দেওয়া হয়। সেদিন বেনজির আহমেদকে ৬ জুন এবং তার স্ত্রী সন্তানদের ৯ জুন দুদকে তলব করা হয়। তবে ৫ জুন আবেদনের প্রেক্ষিতে বেনজীর আহমেদকে দ্বিতীয় দফার ২৩ জুন এবং তার স্ত্রী সন্তানদের ২৪ জুন তলব করা হয়।

জানতে চাইলে দুদকের একজন কর্মকর্তা কালবেলাকে বলেন, দুদকের আইনে দ্বিতীয়বার আবেদন করার সুযোগ নাই। আজ যদি বেনজির আহমেদ হাজির না হন তাহলে তদন্ত কর্মকর্তা তাকে তার সম্পদ বিবরণী দাখিল করার জন্য চিঠি দেবেন। চিঠি দেয়ার ২১ কর্মদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে হবে। তবে এক্ষেত্রেও তিনি আবেদন করে ১৫ দিন সময় বাড়াতে পারবেন। এরপরও সম্পদ বিবরণী দাখিল না করলে তার বিরুদ্ধে একটি ‘নন সাবমিশন’ মামলা দায়ের হবে।

তিনি আরও বলেন, তদন্তে তার বিরুদ্ধে জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনের প্রমাণ পেলে আর একটি মামলা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হৃদপিণ্ড ধুকধুক করে কাঁপছিল’

আশুরার দিন এশিয়ার দেশে ভূমিকম্প, কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা

ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

বিসিবিতে অর্থায়ন স্থগিত চান বুলবুল, আইসিসিতে দিলেন ১৪ পৃষ্ঠার চিঠি

প্যারাগুয়ের জালে কোনো গোল না দিয়েও নকআউটে অস্ট্রেলিয়া

বিশ্ব মাদকবিরোধী দিবস: টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

প্রথমার্ধে তুরস্কের বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে যুক্তরাষ্ট্র

শেষ মুহূর্তের গোলে তুরস্কের জয়, হেরেও নকআউটে যুক্তরাষ্ট্র

পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে দোয়া-মিলাদ মাহফিল

ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপের সেরা বললেন জাপান কোচ

১০

উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন দাবি ইউপি সচিবের

১১

চীনের প্রেসিডেন্টের সঙ্গে শুভেচ্ছা বিনিময় নিয়ে তারেক রহমানের পোস্ট

১২

যুদ্ধের আবহে ইরান ও লেবাননে শোক ও প্রার্থনায় পবিত্র আশুরা পালন

১৩

ভেনেজুয়েলায় ধসে পড়ল বিলাসবহুল হোটেল, ভেতরে ছিলেন খেলোয়াড়দের স্বজনরা

১৪

বিমানবন্দরে ছেলেকে বিদায় দিয়ে বাসায় ফিরে বাবার মৃত্যু

১৫

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

১৬

বাকিংহাম প্যালেসে থাকবেন না রাজা চার্লস

১৭

খুঁজে পাওয়া যাচ্ছে না আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১৮

তিয়েনআনমেন স্কয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পুষ্পস্তবক অর্পণ

১৯

নকআউটে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছে প্যারাগুয়ে-অস্ট্রেলিয়া

২০
X