সাভার (ঢাকা) প্রতিনিধি :
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ১২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাসযাত্রী নিহত

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

সাভারে ছিনতাইকারীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে আসাদুজ্জামান নামের এক বাসের যাত্রী নিহত হয়েছেন। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের নিউমার্কেট এলাকায় এ ঘটনা ঘটলেও এখন পর্যন্ত ছিনতাইকারীদের কাউকেই আটক কিংবা শনাক্ত করতে পারেনি পুলিশ।

নিহত আসাদুজ্জামান রংপুর জেলার তারাগঞ্জ থানার হারিয়ারকুঠি গ্রামের আবু বক্করের ছেলে। তবে তিনি কী কারণে বা কোথা থেকে সাভারে এসেছিলেন কিংবা কোথায় থাকতেন, সেসব বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, আজ সকালে নিউমার্কেটের ঠিক সামনে ঢাকাগামী একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস থেকে নেমে হেঁটে রওনা হলে ছিনতাইকারীরা কুপিয়ে আহত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় আসাদুজ্জামানের। পরে ছিনতাইকারীরা নগদ টাকাপয়সা নিয়ে পালিয়ে যায়। নিহতের পাশে পড়ে থাকা মানি ব্যাগে শুধু তার জাতীয় পরিচয়পত্রটি পাওয়া যায়, যা দেখে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।

সাভার মডেল থানার উপপরিদর্শক মাহবুব আলম বলেন, খবর পেয়ে নিহত আসাদুজ্জামানের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X