কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ইয়াবাসহ আটক মো. শরিফুল ইসলাম ও মো. আরিফুল ইসলাম। সৌজন্য ছবি
ইয়াবাসহ আটক মো. শরিফুল ইসলাম ও মো. আরিফুল ইসলাম। সৌজন্য ছবি

রাজধানীর ওয়ারী এলাকা থেকে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি।

রোববার (০৫ জানুয়ারি) পৌনে ১১টার দিকে ওয়ারী থানার অভয় দাস লেনের সেন্ট্রাল উইমেন কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মো. শরিফুল ইসলাম (৪৫) ও মো. আরিফুল ইসলাম (৪০)।

ওয়ারী থানা সূত্রে জানা যায়, ওয়ারী থানার অভয় দাস লেনের সেন্ট্রাল উইমেন কলেজের সামনে কতিপয় মাদক কারবারি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে মর্মে গোপন সংবাদের মাধ্যমে জানা যায়। এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায় ওয়ারী থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ৬০০ পিস ইয়াবা পাওয়া যায়; যার আনুমানিক মূল্য এক লাখ ৮০ হাজার টাকা।

সূত্র আরও জানায়, আটককৃতরা কৌশলে দেশের বিভিন্ন জেলা থেকে ইয়াবা ট্যাবলেট এনে ঢাকায় বিক্রি করত। উদ্ধারকৃত ইয়াবা একই উদ্দেশে তাদের কাছে ছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X