কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬২০

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিশেষ অভিযান পরিচালনা করে ১ হাজার ৬২০ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৫ জুলাই) এ তথ্য জানান পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য অভিযোগে আরও ৫৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে এ সময়ে মোট এক হাজার ৬২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, অভিযানে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি ওয়ান শুটারগান, দুটি শটগানের কার্তুজ, দুটি পিস্তলের গুলি, একটি চাকু এবং একটি লোহার তৈরি দেশীয় পাইপগান।

এদিকে রামপুরা এলাকায় একজন ব্যবসায়ীর লাইসেন্সকৃত অস্ত্র ও গুলি ছিনিয়ে নেওয়ার ঘটনায় রুজুকৃত মামলার আসামিকে উত্তরা থেকে গ্রেপ্তার করেছে ডিএমপির রামপুরা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতের নাম ইয়াসিন পাটোয়ারী (২৪)। গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ছিনিয়ে নেওয়া একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শুক্রবার (২৪ জুলাই) রাতে দক্ষিণখান থানাধীন পশ্চিম পাড়া আশকোনা এলাকায় অভিযানা পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

রামপুরা থানা সূত্রে জানা যায়, মো. আমিরুল ইসলাম পেশায় একজন ঠিকাদার। তিনি নরসিংদী জেলায় তার চলমান প্রজেক্ট দেখাশোনা শেষে বনশ্রীতে নিজ বাসায় ফিরছিলেন। গত ২১ জুলাই রাত আনুমানিক দেড়টার দিকে তিনি বনশ্রী মেইন রোডস্থ আবেশ হোটেলের সামনে তার ব্যক্তিগত ড্রাইভারকে গাড়ি থামাতে বলেন। গাড়ি থেকে নামার পর তিনি অসুস্থবোধ করে বসে পড়লে তার ড্রাইভার এবং পাশে থাকা এক অজ্ঞাতনামা যুবক তাকে ধরে গাড়িতে তোলেন। ওই যুবকও গাড়িতে উঠে বসে। পরবর্তীতে রামপুরা থানাধীন বনশ্রী ব্লক-এ, রোড নং-০৫, বনশ্রী টাওয়ারে আমিরুল ইসলামের বাসার নিচে পৌঁছলে তিনি গাড়ি থেকে নেমে রিসিপশনে দাঁড়ান এবং ওই যুবককে নামতে বলেন। সে সময় সেই যুবক নিজের নাম ইয়াসিন বলে পরিচয় দেয়। এরপর আমিরুল তাকে ধন্যবাদ জানিয়ে চলে যেতে বলেন। কিন্তু ইয়াসিন নামের ওই যুবক নানা কথার একপর্যায়ে হঠাৎ আমিরুলের হাতে থাকা লাইসেন্সকৃত পিস্তলটি (১১ রাউন্ড গুলিসহ) জোরপূর্বক ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় মো. আমিরুল ইসলামের অভিযোগের ভিত্তিতে রামপুরা থানায় একটি মামলা রুজু করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, মামলাটির তদন্ত চলাকালে রামপুরা থানা পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে- ছিনতাই মামলার আসামি ইয়াসিন পাটোয়ারী দক্ষিণখান থানার পশ্চিমপাড়া, আশকোনা রোড নম্বর ০২-এর ৩৬ নম্বর বাসার তৃতীয় তলার একটি ফ্ল্যাটে আত্মগোপনে রয়েছেন। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ভাড়া বাসার শয়নকক্ষে তল্লাশি চালিয়ে বালিশের নিচ থেকে ছিনতাইকৃত পিস্তল, একটি ম্যাগাজিন এবং ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X