কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০৯:৫০ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

একাদশে ভর্তিতে নিজেই কলেজ চয়েজ পরিবর্তন করবেন যেভাবে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে কলেজ ভর্তিতে অনলাইন আবেদন চলছে। তবে প্রথম ধাপে শিক্ষার্থীদের আবেদনের সময় বাড়ানো হয়েছে। আবেদনের সময় ১১ আগস্ট রাত ৮টা পর্যন্ত থেকে বাড়িয়ে ১৫ আগস্ট পর্যন্ত করা হয়েছে।

তবে ইতোমধ্যে অনেকে আবেদন সম্পন্ন করেছেন। কিন্তু হঠাৎ মনে হতে পারে একটি কলেজকে পরিবর্তন করে পেছনে নেবেন অথবা পেছনের একটি কলেজকে পছন্দের তালিকার ওপরে নিয়ে আসবেন। কেন্দ্রীয় ভর্তির ওয়েবসাইটে সংশোধনের সেই সুযোগ দেওয়া আছে।

কলেজ চয়েজ যেভাবে পরিবর্তন

কলেজ পছন্দ (কলেজ চয়েজ) পরিবর্তন করার জন্য প্রথমে অনলাইনে আবেদন করার কেন্দ্রীয় ওয়েবসাইটে যেতে হবে এবং ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। লগইন করার পর বাঁ পাশের মেন্যুতে থাকা ‘আবেদন’-এ ক্লিক করুন। এরপর ‘আবেদন দেখুন’-এ ক্লিক করতে হবে। তখন আপনার জমা দেওয়া পছন্দকৃত কলেজের তালিকা আসবে। এর ডান পাশে ‘আবেদন আপডেট করুন’ অপশন দেখাবে। সেখানে ক্লিক করলে নির্বাচিত কলেজগুলোর পছন্দক্রম তালিকা আসবে। সেখানে পরিবর্তন করতে পারবেন।

যদি আপনি কোনো কলেজ বাদ দিতে চান, তবে সেটি তালিকা থেকে সরিয়ে দিতে পারেন এবং নতুন কলেজ যুক্ত করতে পারেন। তবে পরিবর্তন করার পর নতুন পছন্দক্রমটি সংরক্ষণ করতে ভুলবেন না।

অনলাইনে ভর্তি আবেদন যেভাবে

ভর্তি নীতিমালা অনুযায়ী, চলতি বছর অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে একাদশ শ্রেণির ভর্তির আবেদনের কার্যক্রম চলবে। অনলাইন ছাড়া শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবেন না। এবার আবেদন ফি ২২০ টাকা।

আবেদন ফি দিয়ে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রম দিতে পারবেন শিক্ষার্থীরা। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবেন, সেগুলোর মধ্য থেকে তার মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটিমাত্র কলেজে ভর্তির অবস্থান নির্ধারণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X