বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
জাবি প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ১২:৪২ এএম
অনলাইন সংস্করণ

জাবি ছাত্রদলের কমিটি বিলুপ্তির দাবিতে সংবাদ সম্মেলন

জাবি ছাত্রদলের বর্তমান কমিটির নানা অপকর্ম তুলে ধরে কমিটি বিলুপ্ত করাসহ পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছেন একাংশের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
জাবি ছাত্রদলের বর্তমান কমিটির নানা অপকর্ম তুলে ধরে কমিটি বিলুপ্ত করাসহ পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছেন একাংশের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলের বর্তমান কমিটির নানা অপকর্ম তুলে ধরে কমিটি বিলুপ্ত করাসহ পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছেন একাংশের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় সংবাদ সম্মেলন করেন তারা। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ সালাম বরকত হলের সামনে গিয়ে কর্মসূচি শেষ করা হয়।

সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি তুলে ধরেন একাংশের নেতাকর্মীরা। দাবিগুলো হলো- অবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা; দলীয় আদর্শ, সাংগঠনিক দক্ষতা ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব দিয়ে নতুন কমিটি গঠন, ভ্যাকসিনেশন কর্মসূচির অর্থ কেলেঙ্কারির তদন্ত করে দোষীদের সাংগঠনিকভাবে বহিষ্কার; কমিটির সকল সদস্যদের যাচাই-বাছাই করে ছাত্রদলের আদর্শবিরোধী কোনো ব্যক্তি যাতে না থাকতে পারে তা নিশ্চিত করা এবং ছাত্রদলের ভাবমূর্তি রক্ষার্থে প্রয়োজনীয় সংস্কার প্রক্রিয়া শুরু করা।

সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা বলেন, বর্তমান জাবি ছাত্রদলের কমিটির একাধিক ব্যক্তি অনৈতিক, দুর্নীতিগ্রস্ত ও নিয়মবহির্ভূত কর্মকাণ্ড সংগঠনের আদর্শ ও নীতিকে প্রশ্নবিদ্ধ করছে। এ পরিপ্রেক্ষিতে আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি, এ ব্যর্থ ও বিতর্কিত কমিটির তাৎক্ষণিক বিলুপ্তি করে একটি যোগ্য, কার্যকর এবং স্বচ্ছ নতুন কমিটি গঠনের।

উল্লেখ্য, শিক্ষার্থীদের জন্য আওয়ামী লীগের সাবেক এক সংসদ সদস্য থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে বিনামূল্যে হেপাটাইটিস-বি ভ্যাক্সিনেশন কর্মসূচির উদ্যোগে গ্রহণ ও টাকা ভাগাভাগির দ্বন্দ্বের কারণে টিকাদান কর্মসূচি স্থগিত হওয়ার বিষয়ে সংবাদ প্রকাশ করে একটি গণমাধ্যম। এরই পরিপ্রেক্ষিতে বর্তমান কমিটির দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ড তুলে ধরে সংবাদ সম্মেলন করেন একাংশের নেতাকর্মীরা।

এ সময় শাখা ছাত্রদলের শীর্ষ নেতাদের ক্ষমতার অপব্যবহার, বর্তমান ১৭৭ সদস্যের কমিটিতে ১৩ জনের ছাত্রলীগ সংশ্লিষ্টতা, কেন্দ্রীয় নির্দেশনা থাকা সত্ত্বেও ৯০ দিন অতিক্রম করে ফেললেও কাউন্সিল বা পুনর্গঠন প্রক্রিয়ার কোনো উদ্যোগ না নেওয়া এবং কেন্দ্রের সঙ্গে সমন্বয়হীনতার বিষয় তুলে ধরা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন সরকারের বড় পরীক্ষা আজ

জ্যৈষ্ঠের শেষে বর্ষার আগমনী বার্তা

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

১০

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

১১

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১২

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১৩

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১৪

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৫

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৬

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৭

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৮

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৯

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

২০
X