মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ১২:২৭ এএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ১২:৩২ এএম
অনলাইন সংস্করণ

একযোগে পদত্যাগ করলেন ভিসি, ডিন ও বিভাগীয় প্রধানরা  

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাস। ছবি : সংগৃহীত
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাস। ছবি : সংগৃহীত

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) উপাচার্য, সকল ডিন এবং বিভাগীয় প্রধান একযোগে পদত্যাগ করেছেন।

শনিবার (২৬ এপ্রিল) বিকেলে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের কাছে তারা একযোগে পদত্যাগ করেন।

জানা যায়, ঘটনার সূত্রপাত হয় একজন ছাত্রীর বাবার মৃত্যু এবং পরবর্তীতে তার একটি সেমিস্টারের পরীক্ষায় অংশগ্রহণের আবেদন নিয়ে উপাচার্যের কাছে যাওয়ার পর। উপাচার্য প্রকৌশলীদের একটি আন্তর্জাতিক সেমিনারে থাকায় প্রথম দিন ছাত্রীর সাথে দেখা করতে পারেননি। এরপর ছাত্রী তার ব্যক্তিগত ডাক্তারের কাছ থেকে একটি মৃত্যুর সনদ নিয়ে যান, যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রশ্নবিদ্ধ করে। এ ঘটনা ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা এর প্রতিবাদে আন্দোলন শুরু করে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রথমে শিক্ষার্থীরা একজন বিভাগীয় প্রধানের পদত্যাগ চেয়েছিল, কিন্তু পরবর্তীতে কিছু রাজনৈতিক নেতার প্ররোচনায় এই আন্দোলন উপাচার্যের পদত্যাগের দিকে মোড় নেয়। এই আন্দোলনকে কেন্দ্র করে শনিবার (২৬ এপ্রিল) মাদানী অ্যাভিনিউস্থ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনভর উত্তেজনা বিরাজ করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সকল ডিন ও বিভাগীয় প্রধানরা একযোগে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন এবং শনিবার (২৬ এপ্রিল) বিকেলে তারা তাদের পদত্যাগপত্র জমা দেন।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক আবুল কাশেম মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। তবে জনসংযোগ বিভাগের পরিচালক আবু সায়াদাত জানান, একজন শিক্ষার্থীর একটি ছোট বিষয়কে কেন্দ্র করে শিক্ষার্থীরা আন্দোলন করায় উপাচার্য, সকল ডিন ও বিভাগীয় প্রধানরা ট্রাস্টি বোর্ডের কাছে পদত্যাগ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X