কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ০৩:২২ এএম
আপডেট : ২৭ জুন ২০২৫, ০৭:২১ এএম
অনলাইন সংস্করণ

ঢাবির মলচত্বরে গলায় ফাঁস দিয়ে হাসপাতালে তরুণী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মলচত্বরে এক বহিরাগত তরুণী আত্মহত্যার চেষ্টা করেছেন। বৃহস্পতিবার (২৬ জুন) রাত ১১টার দিকে তিনি মলচত্বরের একটি গাছের ডালে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মলচত্বরের মাঝামাঝি অংশে তরুণীটি আত্মহত্যার চেষ্টা করলে আশপাশে থাকা কয়েকজন দ্রুত এগিয়ে এসে তাকে গাছ থেকে নামিয়ে হাসপাতালে পাঠান।

ঘটনার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে পৌঁছায়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, `খবর পেয়েই আমরা ব্যবস্থা নিয়েছি। মেয়েটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়। বর্তমানে তার চিকিৎসা চলছে এবং এরই মধ্যে তার বাবার সঙ্গে যোগাযোগ হয়েছে, তিনি ঢাকার পথে রয়েছেন।'

প্রক্টর আরও জানান, ওই তরুণী উত্তরায় তার ভাইয়ের সঙ্গে বসবাস করতেন। কী কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন, তা এখনো জানা যায়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শী জুলহাস কবির ফেসবুকে লিখেছেন, রাত ১১টার দিকে মেয়েটিকে গলায় ফাঁস দিতে দেখে আমরা কয়েকজন দ্রুত এগিয়ে যাই। দ্রুত ব্যবস্থা নেওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়েছে। আর একটু দেরি হলে হয়তো বড় কিছু ঘটে যেতে পারত।'

বর্তমানে তরুণীটি চিকিৎসাধীন এবং তার শারীরিক অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১০

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১১

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১২

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৪

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৫

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৬

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৭

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৮

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৯

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X