রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ১০:১৬ এএম
অনলাইন সংস্করণ

রাবিপ্রবিতে প্রথমবার ছাত্রদলের কমিটি

প্রথম কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন অর্ণব ও সদস্যসচিব জিসান আহমেদ। ছবি : সংগৃহীত
প্রথম কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন অর্ণব ও সদস্যসচিব জিসান আহমেদ। ছবি : সংগৃহীত

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) শাখা ছাত্রদলের কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রদল। ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখার প্রথম কমিটির আহ্বায়ক হয়েছেন নাসির উদ্দিন অর্ণব এবং সদস্যসচিব হয়েছেন জিসান আহমেদ।

বৃহস্পতিবার (১০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথ সইয়ে কমিটির অনুমোদন দেন।

প্রথম কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন শামস শাহরিয়ার। যুগ্ম আহ্বায়কের দায়িত্বে মো. আশিক হোসাইন, মো. ইউনুস, মো. সোলেমান বাদশাহ, মো. আরিফুল ইসলাম, ইসমাইল হোসাইন ইশান ও মো. জাহেদুল হাসান পয়েল। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন মো. সাঈদ, নাজিয়া নূর ও মো. শরিফ উদ্দীন।

আহ্বায়ক কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে কেন্দ্র। এ ছাড়াও বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সংগঠক প্রয়াত জসিম উদ্দিনকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ‘মরণোত্তর শ্রেষ্ঠ সংগঠক’ ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

ইসরায়েলের ভাসমান কারাগারে ৭২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

যুবদল নেতা বহিষ্কার

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১০

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১১

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

১২

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

১৩

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

১৪

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

১৫

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

১৬

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

১৭

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৮

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

১৯

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

২০
X