ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০৩:৫৮ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সেই ছবির জায়গায় খালেদা জিয়ার উক্তি টানিয়েছে ছাত্রশিবির

বিতর্কিত ছবি অপসারণ করে সেখানে বিচার নিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উক্তি, বিচারকার্যের নানা অসংগতি ও ভুয়া সাক্ষীর জবানবন্দির বিভিন্ন ছবি টানিয়েছে ঢাবি ছাত্রশিবির। ছবি : কালবেলা
বিতর্কিত ছবি অপসারণ করে সেখানে বিচার নিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উক্তি, বিচারকার্যের নানা অসংগতি ও ভুয়া সাক্ষীর জবানবন্দির বিভিন্ন ছবি টানিয়েছে ঢাবি ছাত্রশিবির। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে ছাত্রশিবিরের চিত্র প্রদর্শনীকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনার মধ্যেও চলছে প্রদর্শনী। তবে সেসব ছবিগুলো অপসারণ করে সেখানে বিচার নিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উক্তি, বিচারকার্যের নানা অসংগতি ও ভুয়া সাক্ষীর জবানবন্দির বিভিন্ন ছবি টানিয়েছে ঢাবি ছাত্রশিবির।

বুধবার (৬ আগস্ট) প্রদর্শনীর পাশাপাশি পূর্বসূচি অনুযায়ী সকাল ১০টা থেকে ‘জুলাই গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ পলায়নের এক বছর; প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেখানে জুলাই গণঅভ্যুত্থানের নানা দিক নিয়ে আলোচনা করেন শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংগঠন পুসাবের প্রতিনিধি সাদিক আল আরমান, জুলাই ঐক্যের সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ প্রমুখ।

সেমিনার ছাড়াও টিএসসি প্রাঙ্গণে যথারীতি চলছে ছাত্রশিবিরের প্রদর্শনী। কেবল বিতর্ক সৃষ্টি করা জামায়াত নেতাদের ছবিগুলো সরানো হয়েছে। তার জায়গায় যুদ্ধাপরাধ ইস্যুতে ২০১১ সালে করা খালেদা জিয়ার উক্তি, স্কাইপ কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের ফিরিস্তি ও যুদ্ধাপরাধীদের বিচারে ভুয়া সাক্ষীদের জবানবন্দির প্ল্যাকার্ড টাঙানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার (৫ আগস্ট) রাতে সৃষ্ট পরিস্থিতিতে শিবিরের প্রদর্শনী বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছিল বাম সংগঠনগুলো। এ নিয়ে শিবির এবং বামপন্থিদের মধ্যে পাল্টাপাল্টি স্লোগানের ঘটনা ঘটে।

এদিন রাত ১০টায় তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে ‘কোনো মবের কারণে প্রদর্শনী বন্ধ হবে না’ বলে ঘোষণা দিয়েছিলেন ঢাবি শাখা শিবির সভাপতি এস এম ফরহাদ।

এদিকে প্রদর্শনীতে ‘বিতর্কিত’ ছবি রাখায় ছাত্রশিবিরকে জবাবদিহি করতে হবে বলে জানিয়েছেন ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ। তিনি বলেন, বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন মিটিং করবে। শিবিরের কাছে কারণ জানতে চাওয়া হবে। তবে প্রদর্শনী বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামী অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১১

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১২

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৩

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৪

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৫

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৬

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৭

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৮

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৯

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

২০
X