বাকৃবি প্রতিনিধি
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ

সাড়ে ৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল স্বাভাবিক

অবরোধ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ছবি : কালবেলা
অবরোধ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ছবি : কালবেলা

এগ্রি ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে রেলপথ অবরোধ করে প্রায় সাড়ে ৪ ঘণ্টা বিক্ষোভ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে বিক্ষোভ শেষে রেল চলাচল স্বাভাবিক হয়।

রোববার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বারের মোড়ে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আটকে দেন শিক্ষার্থীরা। ফলে বন্ধ হয়ে যায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল। পরে যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেন ছেড়ে দেন শিক্ষার্থীরা।

দুপুর ১টার দিকে আবার ঢাকা থেকে দেওয়ানগঞ্জ অভিমুখে ছেড়ে আসা কমিউটার ট্রেন থামিয়ে রাখে। পরে ৩টা ৪৫ মিনিটে ট্রেন ছেড়ে দেওয়া হয়। ময়মনসিংহ-ঢাকা রেল যোগাযোগ এখন স্বাভাবিক।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলো-

১. কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের ১০ম গ্রেডের পদ (উপ-সহকারী কৃষি কর্মকর্তা/উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে।

২. নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে ৯ম গ্রেডে পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না (বিএডিসির কোটা বাতিল করতে হবে)।

৩. কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি না থাকলে নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার করা যাবে না— এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১০

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

১১

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

১২

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

১৩

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১৪

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

১৫

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

১৬

ছুরিকাঘাতে লাদেন নিহত

১৭

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১৮

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১৯

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

২০
X