খুবি প্রতিনিধি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

পরিত্যক্ত প্লাস্টিক দিলে মিলছে গাছের চারা

খুলনা বিশ্ববিদ্যালয়ে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে গাছের চারা। ছবি : কালবেলা
খুলনা বিশ্ববিদ্যালয়ে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে গাছের চারা। ছবি : কালবেলা

খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ক্লাবের উদ্যোগে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে গাছের চারা। এতে ঔষধি, ফুল ও ফলের বিভিন্ন প্রজাতির গাছ বিতরণ করা হচ্ছে। দুদিনব্যাপী এ কর্মসূচি শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে দুদিনব্যাপী ‘গিভ অ্যান্ড টেক সেশন-৩’ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

ফিতা কেটে উদ্বোধনের পর তিনি বলেন, ব্যবহৃত প্লাস্টিক যত্রতত্র ফেলায় পরিবেশের সৌন্দর্য নষ্ট হচ্ছে, প্রকৃতি হুমকির মুখে পড়ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। ব্যবহৃত প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ একটি প্রশংসনীয় উদ্যোগ, যা জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামীতেও পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমি আশা করি।

তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ নিয়মিত বাস্তবায়ন করছে। ভবিষ্যতে এই ধরনের উদ্যোগগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হলে সবুজায়নসহ টেকসই উন্নয়ন বাস্তবায়িত হবে।

গাছ নেওয়ার সময় এক শিক্ষার্থী উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমি এই অনুষ্ঠানের জন্য গত এক বছর ধরে প্লাস্টিক বোতল সংগ্রহ করে আসছি। আমি ১৫০টি প্লাস্টিকের বিনিময়ে একটি স্নেক প্লান্ট ও ক্যাকটাস গাছ পেয়েছি। আমি খুবই আনন্দিত।

এ বিষয়ে ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ক্লাবের সভাপতি মো. ইনসান আলী বলেন, আমাদের মূল লক্ষ্য শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করা। প্লাস্টিক দূষণ কমিয়ে গাছ লাগানো হলে যেমন প্রকৃতি রক্ষা পাবে, তেমনি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণও হবে আরও সবুজ। এটি তৃতীয়বারের মতো ‘গিভ অ্যান্ড টেক সেশন’ অনুষ্ঠিত হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা জারি

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১০

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১১

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১২

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৩

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৪

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৫

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৬

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৭

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

১৮

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

১৯

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

২০
X