কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫২ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে চুরি করতে গিয়ে ধরা পড়লেন ভারতীয় নারী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নামকরা ডিসকাউন্ট স্টোর ‘টার্গেট’-এ চুরি করতে গিয়ে ধরা পড়েছেন এক ভারতীয় নারী। যদিও ঘটনাটি চলতি বছর শুরুর দিকের। তবে, এতদিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়। ঘটনাটি চলতি বছর ১৫ জানুয়ারির।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, পুলিশ যখন তাকে প্রশ্ন করার চেষ্টা করছিল, তখন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন এবং তার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এমন মনে হচ্ছিল। এমন পরিস্থিতিতে পুলিশ তাকে শান্ত করার চেষ্টা করছিল। ভিডিওতে দেখা যায়, পুলিশ তাকে বলছে, বড় করে নিঃশ্বাস নিন। আপনি এভাবে কাঁদতে থাকলে আমি আপনার সঙ্গে কথা বলতে পারছি না।

তারপর পুলিশ তাকে জিজ্ঞেস করে, তিনি ইংরেজি বলতে পারে কি না। উত্তরে তিনি জানান, খুব ভালোভাবে পারেন না। তার মাতৃভাষা কোনটি জিজ্ঞেস করা হলে তিনি জানান গুজরাটি। যেহেতু তার নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল, তাই পুলিশ জানতে চায় তার কোনো শারীরিক অসুস্থতা বা জটিলতা আছে কি না।

দোকানের কর্মীরা পুলিশকে জানান, তিনি ওই দোকানের একজন নিয়মিত ক্রেতা। তবে, এবারই প্রথম চুরি করতে গিয়ে ধরা পড়লেন তিনি। এর আগে কখনো চুরি করেছেন কি না ওই বিষয়ে কিছু জানা যায়নি।

ওই নারী কিছুটা শান্ত হলে পুলিশকে সিসিটিভি ফুটেজ দেখান দোকানের কর্মীরা। সেই ফুটেজে দেখা যায়, দোকানের আইল থেকে মোটামুটি সব ধরনের জিনিস কার্টে ভরছেন তিনি। এরপর এক কার্টভর্তি জিনিস নিয়ে মূল্য পরিশোধ না করেই দোকান থেকে বেরিয়ে যান। ফুটেজ দেখে হতবাক হয়ে যায় পুলিশ। অবাক হয়ে জিজ্ঞেস করে, তিনি জিনিসগুলো কার্টে ভরে শুধু বেরিয়ে গেল!

ওই নারী স্বীকার করেন, দোকান থেকে নেওয়া কিছু জিনিসপত্র তিনি পুনরায় বিক্রি করার পরিকল্পনা করেছিলেন। পুলিশ তাকে জানায়, এ ঘটনায় তাকে আদালতে হাজিরা দিতে হবে।

প্রসঙ্গত, চলতি বছর জুলাইয়ে যুক্তরাষ্ট্রের ইলিনয়ের একটি টার্গেট স্টোর থেকে প্রায় ১১ লাখ রুপির সমমূল্যের জিনিস চুরির অভিযোগে আটক হন আরেক ভারতীয় নারী। তিনি ৭ ঘণ্টা ধরে কার্টে বিভিন্ন পণ্য পুরে নেন। এরপর মূল্য পরিশোধ না করেই বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ এলে দুঃখ প্রকাশ করে ওই নারী বলেন, যদি ভুল করে থাকি তাহলে আমি সত্যিই দুঃখিত। আমি এই দেশের মানুষ নই, আমি এখানে থাকবও না। জবাবে এক পুলিশ কর্মকর্তা বলেন, ভারতে কি চুরি করার অনুমতি আছে? আমার তো তা মনে হয় না। পরবর্তী সময় বিল খতিয়ে দেখে পুলিশ তাকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যায়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১০

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১১

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১২

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৩

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৪

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৫

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৬

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৭

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

১৮

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১৯

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

২০
X