রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

রাকসুতে শিবিরের প্যানেলে সনাতন ধর্মের সুজন চন্দ্র

রাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সুজন চন্দ্র। ছবি : কালবেলা
রাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সুজন চন্দ্র। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে ভোট করছেন সনাতন ধর্মাবলম্বী সুজন চন্দ্র।

গত রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় মনোনয়নপত্র জমা দেওয়ার পর ছাত্রশিবির সমর্থিত ২৩ সদস্যবিশিষ্ট প্যানেলে তার নাম ঘোষণা করা হয়।

সুজন চন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাসা দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায়।

সনাতন ধর্মাবলম্বী হয়ে শিবিরের সম্মিলিত শিক্ষার্থী জোটে প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে সুজন চন্দ্র বলেন, শিবিরের প্যানেলে আসার অন্যতম প্রধান কারণ হলো তাদের আদর্শ ও নীতিবোধ আমাকে সবসময় আকর্ষণ করে। ছাত্রশিবির সবসময় মানবিক মূল্যবোধে বিশ্বাসী এবং শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শিক্ষাবান্ধব কার্যক্রমের মাধ্যমে ক্যাম্পাসে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে কাজ করে। দেশ ও জাতির কল্যাণে তাদের দায়বদ্ধতা আমাকে আকৃষ্ট করেছে। ফলে তাদের প্রস্তাবে রাজি হয়ে আমি শিবিরের সম্মিলিত শিক্ষার্থী জোটের প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়েছি। বড় কথা এখানে শুধু শিবির নয়, সবার সমন্বয়ে দারুণ একটি জোট করা হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের এ প্যানেলে থাকছে যোগ্য ও মেধাবী প্রার্থীদের সমন্বয়, যাদের রয়েছে সততা, নেতৃত্বগুণ ও শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দৃষ্টিভঙ্গি। তাদের ব্যবহার ভদ্র ও মার্জিত। সব মিলিয়ে আমি বিশ্বাস করি, এই প্যানেলের মাধ্যমেই ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তন আসবে এবং শিক্ষার্থীরাও এ প্যানেলকে বেছে নেবে।

প্যানেল থেকে নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য একনিষ্ঠভাবে কাজ করবেন জানিয়ে সুজন চন্দ্র বলেন, আমি যদি নির্বাচিত হতে পারি আমার প্রথম কাজ হবে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে রাকসুতে আওয়াজে তোলা। এই অধিকার আদায়ের প্ল্যাটফর্মে শিক্ষার্থীদের অধিকার নিয়েই সোচ্চার থাকব। ক্যাম্পাসে শিক্ষাবান্ধব পরিবেশ ও শিক্ষার্থীদের মতের প্রতিফলন করাই হবে আমার অন্যতম প্রধান কাজ।

গত রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেন ইসলামী ছাত্রশিবির। প্যানেলের নাম দেওয়া হয় ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। এ প্যানেলে রয়েছে তিনজন নারী প্রার্থী, একজন সনাতন ধর্মাবলম্বী, জিএস পদে সাবেক সমন্বয়ক, একজন সাংবাদিকসহ আরও কয়েকজনকে নিয়ে শিবির এই সম্মিলিত জোট করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১০

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১১

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১২

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৩

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৪

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৫

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৬

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৭

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৮

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৯

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

২০
X