রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৪ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

পূজার পর রাকসু নির্বাচন চায় ছাত্রদল, কী বলছে ছাত্রশিবির

রাকসু নির্বাচনের গ্রাফিক্স। ছবি : সংগৃহীত
রাকসু নির্বাচনের গ্রাফিক্স। ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহাল ও উপ-উপাচার্য মঈন উদ্দিনসহ প্রক্টরিয়াল বডির সদস্য ও কর্মকর্তাদের লাঞ্ছিতকারীদের শাস্তির দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।

অন্যদিকে ক্লাস-পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী বাড়িতে চলে যাচ্ছে দাবি করে ৪টি প্যানেলের প্রার্থীরা নির্বাচন পেছানোর জন্য প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি দিয়েছে।

ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুর উদ্দিন আবীর বলেন, পোষ্য কোটা ইস্যু এবং শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের কমপ্লিট শাটডাউনের মধ্যে ক্যাম্পাসে শিক্ষার্থীরা একেবারেই নেই। অধিকাংশ শিক্ষার্থী বাড়ি চলে গেছে। এমন পরিস্থিতিতে আসন্ন রাকসু নির্বাচন ২৫ সেপ্টেম্বর সুষ্ঠু এবং গণতান্ত্রিক উপায়ে সম্ভব নয়। উৎসবমুখর ও গ্রহণযোগ্য করতে পূজার পর নির্বাচন অনুষ্ঠানের দাবি জানাচ্ছি।

ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, পোষ্য কোটা বাতিল ও ২৫ সেপ্টেম্বর নির্বাচনের দাবিতে আমরা অনড় আছি। কিন্তু নির্বাচন নিয়ে শঙ্কা দেখছি। শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা যদি নির্বাচনে সহযোগিতা না করেন, তাহলে নির্বাচন খুবই কষ্টকর হবে। ২০ তারিখের ঘটনায় সব প্যানেলের প্রচারে ভাটা পড়েছে। অনেক শিক্ষার্থী বাড়ি চলে গেছেন। প্রশাসনের ভুল সিদ্ধান্তের কারণেই উৎসবমুখর পরিবেশ নষ্ট হচ্ছে। এজন্য প্রশাসনকে শিক্ষার্থীদের পালস বুঝে কাজ করতে হবে।

একই প্যানেলের জিএস প্রার্থী ফাহিম রেজা বলেছেন, নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে একটি চক্র। তাই ২৫ সেপ্টেম্বরই নির্বাচনের দাবি জানাচ্ছি।

এর আগে শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপ-উপাচার্য (প্রশাসন) প্রশাসন ভবন থেকে বের হলে শিক্ষার্থীরা তাকে আটকে দেন। পরে তার বাসভবনে তালা ঝোলানো হয়। এরপর জুবেরী ভবনে ঢুকতে গেলে শিক্ষার্থীরা বাধা দিলে শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে হাতাহাতি হয়। উপ-উপাচার্যসহ কর্মকর্তাদের আটকে রেখে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। রাত ১টার দিকে উপাচার্য ড. সালেহ্ হাসান নকীব পোষ্যকোটা পুনর্বহালের সিদ্ধান্ত স্থগিত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের চেষ্টা

১০

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি বিরোধীদলের

১১

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

১২

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

১৩

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৪

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৫

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

১৬

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

১৭

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

১৮

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

১৯

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

২০
X