জবি প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

জবিতে ৩৩টি পানির ফিল্টার স্থাপন করল ছাত্রশিবির

জবিতে পানির ফিল্টার স্থাপন করছে শাখা ছাত্রশিবির। ছবি : কালবেলা
জবিতে পানির ফিল্টার স্থাপন করছে শাখা ছাত্রশিবির। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাফেটেরিয়া, কমনরুমসহ বিভিন্ন বিভাগে মোট ৩৩টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন করেছে জবি শাখা ছাত্রশিবির।

সোমবার (২২ সেপ্টেম্বর) নিরাপদ পানি পান কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম শুরু করে সংগঠনটি।

এ সময় শাখা শিবিরের সেক্রেটারি আব্দুল আলীম আরিফ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সূচনালগ্ন থেকেই নিগৃহীত, নিষ্পেষিত এবং ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানির ব্যবস্থাও করতে পারেনি। এজন্য বাংলাদেশ ছাত্রশিবির নিরাপদ পানি পান কর্মসূচি হাতে নিয়েছে। আজ থেকে আমাদের এই কর্মসূচি চালু থাকবে।

জবি শিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, আমরা শিক্ষার্থীদের সব সমস্যা দূর করার দায়িত্ব প্রশাসনের। রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত শিক্ষার্থীদের সমস্যাগুলো প্রশাসনের কাছে তুলে ধরা। নিরাপদ পানির সমস্যা দূর করার জন্য আমরা প্রশাসনকে জানিয়েছি। তারা যে দু-একটি ফিল্টার দিয়েছে এতে এত শিক্ষার্থীর চাহিদা মেটানো সম্ভব হয়নি। তাই ছাত্র সংগঠন হিসেবে আমরা আমাদের এই উদ্যোগ গ্রহণ করেছি।

তিনি আরও বলেন, পরবর্তী ধাপে আমরা ছাত্রী হলে একটি ঠান্ডা পানির ফিল্টার স্থাপন করব। সেখানে কাপড় শুকানো কঠিন হয়ে যায়। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি- ছাত্রী হলে ওয়াশিং মেশিন স্থাপন করব। পাশাপাশি আমরা নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন স্থাপনের উদ্যোগ হাতে নিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X