কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৯ এএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৬ এএম
অনলাইন সংস্করণ

রাশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ নিয়ে ঢাকায় সেমিনার

সেমিনারে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়ান সরকারের কোটার আওতায় উচ্চশিক্ষার সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ছবি : কালবেলা
সেমিনারে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়ান সরকারের কোটার আওতায় উচ্চশিক্ষার সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ছবি : কালবেলা

ঢাকায় রাশিয়ান হাউসের উদ্যোগে সম্প্রতি এক তথ্যবহুল সেমিনার অনুষ্ঠিত হয়েছে, যেখানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়ান সরকারের কোটার আওতায় উচ্চশিক্ষার সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাশিয়ান হাউসে এ সেমিনার আয়োজন করা হয়।

সেমিনারে অংশগ্রহণকারীরা রাশিয়ান ফেডারেশনের উচ্চ ও অতিরিক্ত পেশাগত শিক্ষা কর্মসূচিতে নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে অবহিত হন। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন ও কাগজপত্র জমাদানের পদ্ধতি নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।

আলোচনায় বাংলাদেশের শিক্ষা খাতে রাশিয়ার দীর্ঘদিনের অবদানকে বিশেষভাবে তুলে ধরা হয়। উল্লেখ করা হয়, গত কয়েক দশকে হাজারো বাংলাদেশি শিক্ষার্থী রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করেছেন, যা তাদের মানসম্পন্ন জ্ঞান ও আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিয়েছে।

সেমিনারে বক্তব্য দেন ন্যাশনাল মেডিকেল রিসার্চ সেন্টার অব অনকোলজি (এন.এন. ব্লোখিন, মস্কো) এর প্রাক্তন শিক্ষার্থী ড. মাহামুদুল হাসান। তিনি রাশিয়ায় তার শিক্ষাজীবনের অভিজ্ঞতা এবং রাশিয়ান শিক্ষাব্যবস্থার সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন।

বর্তমানে রাশিয়ার উচ্চশিক্ষা ব্যবস্থায় ৭৫০টিরও বেশি বিশ্ববিদ্যালয় এবং ৬৫০টি বিশেষায়িত বিষয় রয়েছে। ২০২৬ শিক্ষাবর্ষের জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রায় ২০০টি সরকারি কোটা বরাদ্দ করা হয়েছে, যার আবেদন প্রক্রিয়া চলবে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত।

সেমিনারে রাশিয়ান হাউসের বিভিন্ন কার্যক্রম, রুশ ভাষা শেখার সুযোগ এবং আন্তর্জাতিক যুব কর্মসূচিতে অংশগ্রহণের সম্ভাবনা সম্পর্কেও শিক্ষার্থীদের অবহিত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১০

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১১

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১২

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৩

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৪

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৬

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৭

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৮

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৯

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

২০
X