লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৩ এএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৬ এএম
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে দুর্গাপূজায় র‍্যাবের বিশেষ নিরাপত্তা

সংবাদ সম্মেলনে কথা বলছেন র‌্যাব-১৩-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মেহেদী হাসান। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে কথা বলছেন র‌্যাব-১৩-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মেহেদী হাসান। ছবি : কালবেলা

র‌্যাব-১৩-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মেহেদী হাসান বলেছেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে লালমনিরহাটে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাটের গৌরীশঙ্কর গোশালা সোসাইটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মেহেদী হাসান বলেন, আসন্ন দুর্গোৎসবকে ঘিরে জেলার প্রতিটি পূজামণ্ডপে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তারা সর্বদা প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, যদি কেউ পূজামণ্ডপে হামলা, ভাঙচুর, চুরি, ডাকাতি বা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, কিংবা কোনোভাবে হিন্দু সম্প্রদায়ের শান্তিপূর্ণ উৎসবকে বিঘ্নিত করার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো বা উসকানিমূলক কোনো পোস্ট নজরে এলে সেগুলোর বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এজন্য র‍্যাবের সাইবার মনিটরিং ইউনিট পূজার সময় অনলাইনে সর্বক্ষণ নজরদারিতে থাকবে।

মেহেদী হাসান বলেন, আমরা চাই সব ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ উৎসব সুন্দর ও নিরাপদ পরিবেশে উদযাপিত হোক, এটাই আমাদের প্রত্যাশা।

আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজা, আর ২ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে এ উৎসব। এবার লালমনিরহাট জেলায় মোট ৪৭১টি মণ্ডপে আয়োজন করা হয়েছে দুর্গাপূজার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১০

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১১

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১২

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১৪

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১৫

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১৬

আজকে স্বর্ণের বাজারদর

১৭

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১৮

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১৯

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

২০
X