চবি প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

চাকসু নির্বাচনের সব প্রস্তুতি শেষ, সর্বাবস্থায় সংরক্ষিত থাকবে সিসিটিভি ফুটেজ

চবিতে সিনেট ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতারসহ অন্যান্যরা। ছবি : কালবেলা
চবিতে সিনেট ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতারসহ অন্যান্যরা। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার (১২ অক্টোবর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্যের দপ্তরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতার।

মতবিনিময় সভার উপ-উপাচার্য (প্রশাসনিক) অধ্যাপক মো. কামাল উদ্দিন সঞ্চালনা করেন। এ নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন বলেন, ‘আমরা প্রথমে তপশিল ঘোষণা করেছি, তারপর মনোনয়নপত্র বিতরণ ও সংগ্রহের কাজ সম্পন্ন করেছি। সবচেয়ে বড় বিষয়, আমরা সব প্রার্থীর ডোপ টেস্ট সম্পন্ন করেছি। এটি আমাদের মাদকমুক্ত সমাজ গঠনের প্রতিশ্রুতির প্রতিফলন।’

তিনি বলেন, ‘ব্যালট পেপার ও স্বচ্ছ ব্যালট বক্স প্রস্তুত করা হয়েছে। ভোটারদের সুবিধার্থে পর্যাপ্ত সময় বরাদ্দ রাখা হয়েছে। গোপন কক্ষগুলো সিসিটিভি আওতায় থাকবে এবং বিদ্যুৎ চলে গেলেও ফুটেজ সংরক্ষিত থাকবে। প্রতি কেন্দ্রে দুটি করে মেডিকেল টিম থাকবে।’

তিনি আরও বলেন, ‘১৪ অক্টোবর থেকে পরিচয়পত্র ছাড়া কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না, ভোটের দিনও কেবল পরিচয়পত্র নিয়েই ভোটকেন্দ্রে যেতে পারবে। শিক্ষার্থীদের চাওয়ার পরিপ্রেক্ষিতে শাটল ট্রেনের ২টি শিডিউল বাড়ানো হয়েছে, পাশাপাশি অতিরিক্ত বাসের ব্যবস্থা করা হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ১৪টি প্রবেশ পথের মধ্যে ৭টি বন্ধ থাকবে নির্বাচনের দিন। শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করতে পারবে। বহিরাগতদের প্রবেশ ঠেকাতে ২৪টি পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা বাইরের নিরাপত্তা দেখবো, তবে প্রিসাইডিং অফিসারের অনুরোধ ছাড়া নির্বাচনী ভবনে প্রবেশ করবো না।’

উপাচার্য মুহাম্মদ ইয়াহইয়া আখতার বলেন, ‘আমরা শিক্ষার্থীদের প্রয়োজনীয় সব দাবি অগ্রাধিকার তালিকায় রেখেছি। সাংবাদিকরা যদি স্বচ্ছতার সঙ্গে এই নির্বাচন কাভার করেন, তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও ছড়িয়ে পড়বে। চার স্তরের নিরাপত্তা থাকলেও আমাদের আসল শক্তি আমাদের ত্রিশ হাজার শিক্ষার্থী—তাদের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে।’

সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ তৈয়ব চৌধুরী, অধ্যাপক মো. আনোয়ার হোসেন, সহউপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান ও নির্বাচন কমিশনের সদস্য সচিব এ কে এম আরিফুল হক সিদ্দিকী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

১০

চলন্ত মাইক্রোবাসে আগুন

১১

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

১২

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১৩

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১৪

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১৫

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১৬

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৭

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৮

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৯

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

২০
X