যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ১১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

যবিপ্রবির ইইই বিভাগের এনার্জি রিসার্চ ল্যাব উদ্বোধন

যবিপ্রবির ইইই বিভাগের এনার্জি রিসার্চ ল্যাব উদ্বোধন। ছবি : কালবেলা
যবিপ্রবির ইইই বিভাগের এনার্জি রিসার্চ ল্যাব উদ্বোধন। ছবি : কালবেলা

উন্নতমানের গবেষণা ও শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নের লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ‘এনার্জি রিসার্চ কাম সাইবার-ফিজিক্যাল সিস্টেমস ল্যাব’ ও সেমিনার লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) দুপুরে যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় ইইই বিভাগে ল্যাবটি উদ্বোধন করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। একই সঙ্গে তিনি ইইই বিভাগের শিক্ষার্থীদের বার্ষিক প্রজেক্ট-শো পরিদর্শন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, যবিপ্রবি হচ্ছে একটি গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়। আজকের এ প্রজেক্ট-শো ও কঠোর পরিশ্রম তোমাদের নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে যাবে। এ বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ সরকারের ভিশন-২০৩১ ও ২০৪১ সম্পন্ন করতে হলে বিজ্ঞান ও প্রযুক্তিতে আমাদের পরিপূর্ণ হতে হবে। আজকের এ প্রজেক্টগুলো বাজারের চাহিদা অনুযায়ী তৈরি করতে হবে। ভালো বিজ্ঞানী হতে হলে গবেষণা করতে হবে, নতুন কিছু আবিষ্কার করতে হবে। বিশ্ব বাজারের চাহিদা অনুযায়ী, নতুন কিছু তৈরি করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তোমরা চেষ্টা করলেই তোমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে।

এনার্জি রিসার্চ কাম সাইবার-ফিজিক্যাল সিস্টেমস ল্যাবটি ইইই বিভাগের প্রথম রিসার্চ ল্যাব। ওই ল্যাবের ল্যাব প্রধান ইইই বিভাগের বর্তমান বিভাগীয় চেয়ারম্যান ড. ইঞ্জি. ইমরান খান। ল্যাবটির সাইবার-ফিজিক্যাল সিস্টেমস অংশটি বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের অর্থায়নে নির্মিত।

যদিও এনার্জি রিসার্চ ল্যাবের কার্যক্রম ড. ইঞ্জি. ইমরান খানের নেতৃত্বে ছোট পরিসরে ইইই বিভাগের অন্য ল্যাবের সঙ্গে চালু ছিল, আজ থেকে সম্পূর্ণ নতুন স্থানে আলাদাভাবে শুধু গবেষণার জন্য এর যাত্রা শুরু হলো। ইতিমধ্যে এনার্জি রিসার্চ ল্যাব থেকে প্রাপ্ত গবেষণা লব্ধ ফল বিভিন্ন হাই ইমপ্যাক্ট ফ্যাক্টর সম্বলিত জার্নালে প্রকাশিত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি

ইরান চুক্তি থেকে দূরত্ব বজায় রাখল ইসরায়েল

৩২ বছর পর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ড

লেবাননে আবারও তীব্র ইসরায়েলি হামলা

ব্রাজিলের এক যুগের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস কুইনোনেসের

৩ লাল কার্ডের ম্যাচে ঐতিহাসিক জয়ে মেক্সিকোর বিশ্বকাপ মিশন শুরু

মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশ্ব অর্থনীতি ধীরগতিতে পড়বে : বিশ্বব্যাংক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রায় চূড়ান্ত : ট্রাম্প

ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে হাসপাতালে মিরাজ

তারাগঞ্জে পরিবেশ দূষণ করে তেল উৎপাদন, কারখানাকে জরিমানা

১০

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সই হতে পারে ইউরোপে

১১

শাসনের নামে অশোভন আচরণ, বরখাস্ত হলেন স্কুলশিক্ষক

১২

রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে মেক্সিকো

১৩

এক প্রবাসীর পা থেকে এল বিশ্বকাপের প্রথম গোল

১৪

হরমুজ প্রণালি শিগগিরই খুলে দেওয়া হবে : ট্রাম্প

১৫

অবশেষে বালের্দির বদলি ঘোষণা করল আর্জেন্টিনা

১৬

 ব্ল্যাক বেঙ্গল ছাগল ও দেশীয় ভেড়ার গুরুত্ব তুলে ধরলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৭

মেক্সিকোর একাদশে চমক, নেই ওচোয়া বেঞ্চে অধিনায়কও

১৮

'স্পেশাল ওয়ান' বার্নাব্যুতে ফিরছেন

১৯

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা

২০
X