কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ১২:০৩ এএম
অনলাইন সংস্করণ

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের ১০ বছর পূর্তি

JUMUNA এর ১০ বছর পূর্তি অনুষ্ঠানে অতিথিরা। ছবি : সংগৃহীত
JUMUNA এর ১০ বছর পূর্তি অনুষ্ঠানে অতিথিরা। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাঁকজমকপূর্ণভাবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের (JUMUNA) ১০ বছর পূর্তি পালিত হয়েছে।

রোববার (২০ এপ্রিল) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০১৫ সালের ২০ এপ্রিল একদল উদ্যমী তরুণ-তরুণীর হাত ধরে যাত্রা শুরু করেছিল JUMUNA। এক দশক পর, সংগঠনটি প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে শুধু অতীতকে স্মরণ করেনি, বরং ভবিষ্যতের জন্যও এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ আলমগীর।

অনুষ্ঠানে বক্তারা বলেন, JUMUNA শুধু একটি সংগঠন নয়, এটি একটি পরিবার—যেখানে শিক্ষার্থীরা শিখেছে নেতৃত্ব, কূটনীতি, সহমর্মিতা ও বিশ্বদর্শনের বাস্তব প্রয়োগ। গত দশকে সংগঠনটি দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের মধ্যে গ্লোবাল চিন্তাভাবনা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

JUMUNA প্রতিষ্ঠাতা ও কাউন্সিল ও ট্রাস্টিজের সভাপতি মো রিয়াজুল করিম বলেন—এই দশ বছর ছিল শুরুমাত্র। সামনে আরও দীর্ঘ পথ, আরও বড় স্বপ্ন। জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের গ্লোবাল সিটিজেন হিসেবে গড়ে তুলতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এসময় আরও উপস্থিত ছিলেন JUMUNA এর উপদেষ্টা অধ্যাপক আব্দুল্লাহ হিল কাফি, অধ্যাপক ড. নজরুল ইসলাম এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোজাম্মেল।

সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে জাতিসংঘ মডেল কনফারেন্স, কূটনৈতিক কর্মশালা, যুব নেতৃত্ব উন্নয়ন প্রোগ্রামসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়ার ঘোষণা দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

১০

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১১

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

১২

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

১৩

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১৪

১১ রানে হারল বাংলাদেশ

১৫

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

১৬

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

১৭

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

১৮

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

১৯

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

২০
X