কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

৪৮তম বিসিএসের প্রবেশপত্র ডাউনলোড শুরু বৃহস্পতিবার

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ছবি : কালবেলা গ্রাফিক্স
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ছবি : কালবেলা গ্রাফিক্স

তিন হাজার চিকিৎসক নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুলাই। বিশেষ বিসিএসের (চিকিৎসক নিয়োগ) লিখিত পরীক্ষা সামনে রেখে আসন বিন্যাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) ইতোমধ্যে পরীক্ষার আসনসংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৮ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী লিখিত (MCQ টাইপ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন চিকিৎসক পদে আবেদনকারী প্রায় তিন হাজার চাকরিপ্রার্থী।

পরীক্ষার্থীদের জন্য প্রবেশপত্র ডাউনলোডের সুবিধা ১০ জুলাই থেকে উন্মুক্ত করা হবে। পরীক্ষার্থীরা পিএসসির নিজস্ব ওয়েবসাইট ছাড়াও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট ব্যবহার করে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

উল্লেখ্য, ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে প্রায় তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। সরকারি চিকিৎসা সেবায় জনবল ঘাটতি মেটাতে এই বিসিএস আয়োজন করছে পিএসসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১০

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

১১

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

১২

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১৩

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১৫

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১৬

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৭

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৮

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৯

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

২০
X