কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বিইউবিটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি : সৌজন্য
ছবি : সৌজন্য

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-এর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনটি যথাযোগ্য মর্যাদায় স্মরণ করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

মঙ্গলবার (০৫ আগস্ট) বিইউবিটিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘ভয়েস বাংলা’-এর সম্পাদক জনাব মোস্তফা ফিরোজ। তিনি তার বক্তব্যে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরেন এবং বলেন, ‘এই আন্দোলন প্রমাণ করেছে, তরুণ প্রজন্মই পারে জাতির গতিপথ পরিবর্তন করে একটি সুন্দর ভবিষ্যৎ গঠন করতে।’ তিনি শিক্ষার্থীদের সচেতন, দায়িত্বশীল ও সক্রিয় নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের সম্মানিত সদস্য জনাব এ এফ এম সরওয়ার কামাল। তিনি তার বক্তব্যে বলেন, ‘শিক্ষার্থীদের সাহসিকতা, বিচক্ষণতা এবং সংগঠিত প্রচেষ্টাই দেশজুড়ে এক নতুন জাগরণের সৃষ্টি করেছিল, যা নতুন দিন নিয়ে এসেছে।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী। তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান আমাদের গণতান্ত্রিক চর্চা, মানবিক মূল্যবোধ এবং নাগরিক দায়বদ্ধতার প্রতি অঙ্গীকার স্মরণ করিয়ে দেয়।’ বিশ্ববরেণ্য নেতারা ও শাসকদের অনুকরণীয় দৃষ্টান্ত তুলে ধরে আমাদের ভবিষ্যৎ নেতৃত্ব কেমন হওয়া উচিত, সে বিষয়ে আলোকপাত করেন।

আলোচনায় আরও অংশ নেন শহীদ পরিবারের সদস্যরা, বিইউবিটির রেজিস্ট্রার, ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিনরা, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণকারী বিইউবিটির সাহসী শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X