জবি প্রতিনিধি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

জবি ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবকে তারেক রহমানের শুভেচ্ছা

ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ও সদস্যসচিব। ছবি : প্রতিনিধি
ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ও সদস্যসচিব। ছবি : প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এবং সদস্য সচিব সামসুল আরেফিনকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৬ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ৩ আগস্ট রাজধানীর শাহবাগ মোড়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশের কর্মসূচি অত্যন্ত সফল ও সার্থকভাবে পালিত হয়েছে। এই সাফল্যের নেপথ্যে আপনার আন্তরিকতা, দায়িত্বশীলতা, কর্তব্যনিষ্ঠা, শৃঙ্খলাবোধের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান আপনার প্রতি ধন্যবাদ ও শুভকামনা জানিয়েছেন।

এ বিষয়ে শাখা সদস্যসচিব সামসুল আরেফিন বলেন, ‘তারেক রহমানের পক্ষ থেকে এ স্বীকৃতি আমাদের আরও বেশি অনুপ্রাণিত করবে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে শক্তি দান করবে। এ কৃতিত্ব জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীর। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রত্যেকের ত্যাগ, শ্রম ও পরিশ্রমের জন্যে উৎসর্গ করলাম। যতটুকু সাফল্য সবই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের। আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল।’

এ ছাড়া কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরকে ধন্যবাদ জানান তিনি।

আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘তারেক রহমানের এই শুভেচ্ছা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এতে সংগঠনের প্রতি আমাদের দায়বদ্ধতা ও কৃতজ্ঞতা আরও বেড়ে গেল। সাংগঠনিক দায়িত্ব পালন করতে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিগুণ স্পৃহা নিয়ে এগিয়ে যাব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১০

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১১

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১২

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৩

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৪

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৫

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৬

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৭

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৮

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৯

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

২০
X